মার্শ-সল্টের লড়াই ব্যর্থ, হায়দরাবাদের কাছে ৯ রানে হারল দিল্লি

দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে মিচেল মার্শ ও ফিল সল্ট ১১২ রান যোগ করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জলে গেল মিচেল মার্শ আর ফিল সল্টের দুরন্ত লড়াই। বাকি ব্যাটারদের চরম ব্যর্থতায় ঘরের মাঠেই সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারতে হলো দিল্লি ক্যাপিটালসকে। ডেভিড ওয়ার্নারদের হারিয়ে টানা তিন ম্যাচ হারের পর জয়ের মুখ দেখল আইডেন মার্করামের দল। দিল্লি হারল ৯ রানে।

শনিবার রাতে কোটলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৯৭ রান করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। জয়ের জন্য ১৯৮ রানের প্রয়োজন ছিল দিল্লির। কিন্তু প্রথম ওভারের দ্বিতীয় বলেই দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নারের (০) স্ট্যাম্প ছিটকে দেন ভুবনেশ্বর কুমার। প্রাথমিক ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে ফিল সল্ট ও মিচেল মার্শ দলকে এগিয়ে যান। কার্যত হায়দরাবাদের বোলারদের ওপরে রাজত্ব করেন দুজনে। ৬৬ বলে ১১২ রান যোগ করেন। দু’জনকে যখন অপ্রতিরোধ্য মনে হচ্ছিল তখনই ফিল সল্টকে (৩৫ বলে ৫৯)ফিরিয়ে দলকে ব্রেক থ্রু এনে দেন ময়াঙ্ক মার্কাণ্ডে। পরের ওভারেই মণীশ পাণ্ডেকে (১) ফিরিয়ে ফের দিল্লিকে ধাক্কা দেন অভিষেক শর্মা।

প্রিয়ম গর্গের সঙ্গে জুটি বেঁধে ধাক্কা সামলানোর চেষ্টা করেছিলেন মিচেল মার্শ। কিন্তু ১৪ ওভারে আকিল হোসেনের বলে হায়দরাবাদের অধিনায়কের হাতে ক্যাচ তুলে সাজঘরের পথ ধরেন অজি অলরাউন্ডার। আউট হওয়ার আগে ৩৯ বলে ৬৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন মার্শ। তাঁর ইনিংস সাজানো ছিল ছয়টি ছয় এবং একটি চারে। মার্শ ফেরার পর দ্রুত ফেরেন প্রিয়ম গর্গ (১২) ও সরফরাজ খান (৯)। পর পর উইকেট হারানোয় দিল্লির রান মেশিন স্লো হয়ে যায়। সপ্তম উইকেটে জুটি বেঁধে দলকে জেতানোর চেষ্টা চালিয়েছিলেন দিল্লির সহ অধিনায়ক অক্ষর পটেল ও রিপল পটেল। কিন্তু হায়দরাবাদের বোলারদের আটোসাঁটো ও নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে রানের ফুলঝুরি ছোটাতে পারেননি। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৮৮ রানেই আটকে যায় দিল্লির ইনিংস। ঘরের মাঠে নয় রানে হার মানতে হয় ডেভিড ওয়ার্নারদের। অক্ষর পটেল ১৪ বলে ২৯ এবং রিপল পটেল ৮ বলে ১১ রানে অপরাজিত থাকেন। হায়দরাবাদের হয়ে ময়াঙ্ক মার্কণ্ডে চার ওভারে ২০ রান খরচ করে দুই উইকেট নিয়েছেন।

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!