৮৯ রানে গুজরাতকে গুটিয়ে দিল দিল্লি

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ল গুজরাত টাইটান্স। দিল্লির বোলারদের দাপটে পুরো ২০ ওভার খেলতেই পারলেন না শুভমন গিলরা। ১৭.৩ ওভারে ৮৯ রানে গুটিয়ে গেলেন। দলের তিন ব্যাটার বাদে বাকিরা দুই অঙ্কের রান করতেই পারেননি। সর্বোচ্চ রান করেছেন রশিদ খান (৩১)। দিল্লির পক্ষে মুকেশ কুমার, খলিল আহমেদ, ইশান্ত শর্মা ও ত্রিস্তান স্টাবস ২টি করে উইকেট নিয়েছেন। জয়ের জন্য দিল্লির চাই মাত্র ৯০ রান।

বুধবার আমদাবাদের নরেন্দ্র মোদি (পূর্বতন মোতেরা) স্টেডিয়ামে টসে জিতে প্রথমে গুজরাতকে ব্যাট করতে পাঠান দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ। ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ের মুখে পড়ে গুজরাত। দ্বিতীয় ওভারে ইশান্ত শর্মার বলে ফিরে যান অধিনায়ক শুভমন গিল। তিনি করেন ৬ বলে ৮ রান। পরের ওভারে ঋদ্ধিমান সাহার স্ট্যাম্প উড়িয়ে দেন মুকেশ কুমার। ১০ বল করে মাত্র ২ রান করে সাজঘরের পথ ধরেন ত্রিপুরার ক্রিকেটার। পঞ্চম ওভারে জোড়া ধাক্কা খায় গুজরাত। ইশান্ত শর্মার প্রথম বলে অকারণে রান নিতে গিয়ে আউট হয়ে যান সাই সুদর্শন (১২)। শেষ বলে খোঁচা মেরে ঋষভ পন্থের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন ডেভিড মিলার (২)। নবম ওভারে বল করতে এসে গুজরাত শিবিরে ফের জোড়া আঘাত হানেন ত্রিস্তান স্টাবস। ফিরিয়ে দেন অভিনব মনোহর (৮) ও শাহরুখ খানকে (০)। ৪৮ রানে ৬ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যায় গুজরাত।

সপ্তম উইকেটে রাহুল তেওতিয়া ও রশিদ খান জুটি বেঁধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু তাতে লাভ হয়নি। রাহুল তেওতিয়াকে (১০) লেগ বিফোরের ফাঁদে ফেলেন অক্ষর পটেল। ৯ নম্বরে ব্যাট করতে নামা মোহিত শর্মা ক্রিজে আঁকড়ে রাখার চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু তাতে লাভ হয়নি। খলিল আমেদের বলে ফিরতে হয় তাঁকে (২)। অষ্টাদশ ওভারে বল করতে এসে গুজরাতের ইনিংস গুটিয়ে দেন বাংলার মুকেশ কুমার। প্রথমে ফেরান একা কুম্ভ হয়ে লড়াই করতে থাকা রশিদ খানকে (২৩ বলে ৩১)। এক বদ বাদে নূর আমেদকে (১)।

মাঝ আকাশে বিমানের জরুরি দরজা খোলার চেষ্টা! কোচিতে রানওয়েতেই গ্রেফতার যাত্রী

সাঙ্কেতিক ভাষায় কোটির লেনদেন, ‘পাথরসম্রাট’ টুলুর খাতা খুলতে আসরে বিশেষজ্ঞ আইপিএস

চলন্ত লোকাল ট্রেনে কোমর থেকে বেল্ট খুলে তরুণীকে হুমকি যুবকের! নির্বাক সহযাত্রীরা, ভাইরাল ভিডিও

‘স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেয়েছেন, আর আপনার ডিমে ভয়,’ মহুয়াকে ভর্ৎসনা সুুপ্রিম কোর্টের

নবান্নের পর এবার রবীন্দ্র সদন, নীল-সাদার বদলে গেরুয়া রঙে নামফলক

সীমান্তে উদ্ধার নকল ওষুধের ভাণ্ডার, বাংলাদেশে পাচারের আগেই দোকান সিল করল EB

পাড়ায় পাড়ায় ক্যাম্প করে রক্ত সংগ্রহ বন্ধ, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বেসরকারি ব্লাড ব্যাঙ্ক

বেগুনি-চপের বিকল্প খুঁজছেন? বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন ৫ পকোড়া

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

রক্ষাকবচ পেয়েও অস্বস্তিতে সুমিত, এফআইআরের বিরুদ্ধে হাইকোর্টে অভিষেকের আপ্তসহায়ক

পুনর্বিন্যাসের পর বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড, জারি বিজ্ঞপ্তি

ডিলিমিটেশন বিল নিয়ে কোন পথে ডিএমকে? অবস্থান স্পষ্ট করলেন উদয়নিধি