‘বাঁচা-মরা’র ম্যাচে বিরাটদের ১৭২ রানে বেঁধে রাখলেন সঞ্জুরা

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: ‘বাঁচা-মরার’ ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে পারলেন না বিরাট কোহলি-গ্লেন ম্যাক্সওয়েলরা। ফলে বুধবার রাতে আইপিএলের এলিমিনেটরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বড় রানের ইনিংস গড়তে পারল না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট খুঁইয়ে ১৭২ রান তুলেছেন ফ্যাপ ডুপ্লেসিরা। রাজস্থানের পক্ষে রবিচন্দ্রন অশ্বিন ১৯ রানে ২ উইকেট নিয়েছেন।

আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠান রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। শুরু থেকে নিয়ন্ত্রিত বল করে বেঙ্গালুরুকে চাপে ফেলে দেন ট্রেন্ট বোল্ট ও সন্দীপ শর্মা। পঞ্চম ওভারে  ট্রেন্ট বোল্টের বল মিড উইকেট অঞ্চলে মারতে গিয়ে রভম্যান পাওয়েলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান ডুপ্লেসি। ১৪ বলে ১৭ রান করলেন বেঙ্গালুরুর অধিনায়ক। সেই ধাক্কা সামাল দিতে পারেনি বেঙ্গালুরু। বরং ম্যাচে জাঁকিয়ে বসেন রাজস্থানের বোলাররা। অষ্টম ওভারে অফ স্পিনার যুজবেন্দ্র চহালের দ্বিতীয় বলে ছক্কা মারতে গিয়ে ৩৩ রানে আউট হন কোহলি। তৃতীয় উইকেটে ক্যামেরন গ্রিন ও রজত পাতিদার জুটি বেঁধে বিপর্যয় থেকে দলকে টেনে তোলার চেষ্টা চালান। ভালই খেলছিলেন দুজনে। ১৪তম ওভারে বল করতে এসে বেঙ্গালুরুকে জোড়া ধাক্কা দেন অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তাঁর তৃতীয় বলে ছক্কা হাঁকাতে গিয়ে রভমান পাওয়েলের হাতে ধরা পড়েন গ্রিন (২৭)। পরের বলে দায়িত্বজ্ঞানহীন শট খেলে শূন্য রানে ফিরে যান গ্লেন ম্যাক্সওয়েল।

পঞ্চম উইকেটে মহীপাল লোমরুর সঙ্গে জুটি বেঁধে দলকে সামনের দিকে টেনে নিয়ে যান রজত। ভালই খেলছিলেন তরুণ ব্যাটার। কিন্তু অকারণে আবেশ খানের বলে বড় শট মারতে গিয়ে ৩৪ রানে সাজঘরে ফেরেন। ১২২ রানের মধ্যেই বেঙ্গালুরুর অর্ধেক ব্যাটার আউট হয়ে যান। ষষ্ঠ উইকেটে লোমরুর ও দীনেশ কার্তিক ৩২ রান তোগ করে দলকে দেড়শো রানের গণ্ডি পার করিয়ে দেন। ১৯তম ওভারে বল করতে এসে বেঙ্গালুরু শিবিরে জোড়া আঘাত হানেন আবেশ খান। দ্বিতীয় বলে ফিরিয়ে দেন দীনেশ কার্তিককে (১১)। আর পঞ্চম বলে লোমরুরকে (৩২)। শেষ বলে আউট হন কর্ণ শর্মা (৫)। শেষ পর্যন্ত আট উইকেট হারিয়ে ১৭২ রান তোলে বেঙ্গালুরু। স্বপ্নিল সিংহ ৯ রানে অপরাজিত থাকেন।  

দিল্লিতে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, মৃত ৪ শ্রমিক

185Hz স্ক্রিন ও ৯,০০০mAh ব্যাটারি সহ বাজারে এল iQOO 12

লোকাল-প্যাসেঞ্জার সহ একগুচ্ছ ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে, বদল একাধিক ট্রেনের সময়সূচি

ক্যানসারে আক্রান্ত প্রিয়জন! সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তিকর দাবিতে বিভ্রান্ত হবেন না

ফ্রিজের সবজি খেলে শরীরের ক্ষতি হয়? কী বলছেন বিশেষজ্ঞরা?

বারবার প্রস্রাবের সংক্রমণ? কিডনি সুস্থ রাখতে করুন এই ৩ যোগাসন

কর্মক্ষেত্রে রাগ নিয়ন্ত্রণ করতে হবে, সংসারে খরচ বাড়বে, রাস্তাঘাটে বাইক আস্তে চালান

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের