সূর্যের দাপটে হায়দরাবাদকে হারিয়ে টিকে রইল মুম্বই

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সূর্যকুমার যাদবের অপরাজিত শতরানের সুবাদে টানা চার ম্যাচ হারার পরে জয়ের মুখ দেখল মুম্বই ইন্ডিয়ান্স। সোমবার রাতে  ১৬ বল বাকি থাকতেই সাত উইকেটে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে প্লেঅফে যাওয়ার আশা জিইয়ে রাখলেন হার্দিক পাণ্ড্যরা।

প্রথমে ব্যাট করে ১৭৩ রান তুলেছিলেন প্যাট কামিংসরা। জয়ের জন্য ১৭৪ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুটা ভাল হয়নি মুম্বইয়ের। দ্বিতীয় ওভারেই মার্কো জানসেনের বলে ময়াঙ্ক আগরওয়ালের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন ঈশান কিশন (৯)। চতুর্থ ওভারে বল করতে এসেই রোহিত শর্মাকে (৪) ফেরত পাঠান প্যাট কামিংস। শুধু তাই নয়, মেডেন ওভার পান হায়দরাবাদ অধিনায়ক। পরের ওভারে ফিরে যান ক্রিজে টিকে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করা নমন ধীর (০)। তাঁকে ফেরান ভুবনেশ্বর কুমার। ৯ বল খেলে শূন্য রানে ফিরতে হয় মুম্বইয়ের ব্যাটারকে।  ৩১ রানে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় মুম্বই। এর পরেই ব্যাট হাতে গর্জে ওঠেন চার নম্বরে সূর্য কুমার যাদব। কার্যত খুনে মেজাজেই হায়দরবাদের বোলারদের আক্রমণ নির্বিষ করে দিয়ে ঝড় তোলেন টি টোয়েন্টির অন্যতম সেরা ব্যাটার। সূর্যের কাছে বেধড়ক পিটুনি খেয়ে লাইন-লেংথ হারিয়ে ফেলেন মার্কো জানসেন-প্যাট কামিংসরা। মুম্বইয়ের রানের গতি আটকাতে টি নটরাজন ও নীতীশ রেড্ডিকে আক্রমণে নিয়ে আসেন হায়দরাবাদ অধিনায়ক। কিন্তু সেই কৌশল কাজে লাগেনি।

তিলক ভার্মাকে সঙ্গী করে দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যান বিশ্বের সেরা টি টোয়েন্টি ব্যাটার। মাত্র ৩০ বলেই নিজের অর্ধশতরান তুলে নেন সূর্য।  তার পরে আর তাঁকে রোখা যায়নি। সূর্য ও তিলকের জুটি ভাঙতে চেষ্টার কোনও ত্রুটি রাখেননি হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিংস। কিন্তু তাতে লাভ হয়নি। শেষ পর্যন্ত ১৭.২ ওভারেই জয়ের লক্ষ্যে দলকে পৌঁছে দেন সূর্য। তিনি ৫১ বলে ১২টি চার ও ছয়টি ছক্কার সাহায্যে ১০২ রান করে অপরাজিত থাকেন তিনি। উল্টোদিকে তিলক ভার্মা ৩২ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ