শচিন-ধোনিকে ছাড়িয়ে নয়া রেকর্ড কোহলির

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। শনিবার রাতে জয়পুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ফের এক মাইল ফলক স্পর্শ করলেন তিনি। মাস্টার ব্লাস্টার শচিন তেণ্ডুলকর, মহেন্দ্র সিং ধোনিদের পিছনে ফেলে আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসাবে সাড়ে সাত হাজার রান করলেন রয়্যাল চ্যাঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন অধিনায়ক।

এদিন জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামার আগে আইপিএলে কোহলির ঝুলিতে ছিল ৭,৪৬৬ রান। সাড়ে সাত হাজারের মাইল ফলক স্পর্শ করার জন্য প্রয়োজন ছিল মাত্র ৩৪ রানের। কিং কোহলি ওই নয়া মাইল ফলক স্পর্শ করতে পারেন কিনা, তার দিকে নজর ছিল গোটা স্টেডিয়ামের দর্শকদের। এদিন সপ্তম ওভারের চতুর্থ বলে সিঙ্গল রান নেওয়ার সঙ্গে সঙ্গেই মাইল ফলকে পৌঁছে যান কোহলি। কার্যত আইপিএলের ইতিহাসে সর্বাধিক রানের ক্ষেত্রে বাকিদের ব্যাটারদের তুলনায় কয়েক যোজন এগিয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক। তিনি যেখানে সাড়ে সাত হাজারের গণ্ডি টপকে গিয়েছেন, সেখানে দ্বিতীয় স্থানে থাকা পঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ানের ঝুলিতে রয়েছে ৬,৭৫৫ রান। আর্থা‍ৎ শিখরের তুলনায় সাড়ে সাতশোর বেশি রান করেছেন কোহলি।

এদিন প্রথম থেকেই আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করতে দেখা গিয়েছে প্রাক্তন ভারত অধিনায়ককে। রাজস্থানের বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করেছেন। রিয়ান পরাগের বলে ছক্কা হাঁকিয়ে মাত্র ৩৯ বলেই অর্ধ শতরান করেন কোহলি। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত ৫টি চার ও তিনটি ছক্কার সাহায্যে ৪৪ বলে ৬১ রান করে ব্যাট করছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন অধিনায়ক।

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর