রাজস্থানকে ১৪৪ রানে বেঁধে রাখলেন পঞ্জাবের বোলাররা

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: প্লে অফের লড়াই থেকে আগেই বিদায় নিয়েছে পঞ্জাব কিংস। কিন্তু নিয়ম রক্ষার ম্যাচে বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সিংহের মতোই মাঠে বিচরণ করলেন স্যাম কারেনরা। আর তার ফলেই প্লে অফ নিশ্চিত করার ম্যাচে বড় রানের ইনিংস গড়তে পারল না রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৪ রান তুললেন সঞ্জু স্যামসনরা। পঞ্জাবের পক্ষে অধিনায়ক স্যাম কারেন, হর্ষল পটেল ও রাহুল চহার দুটি করে উইকেট নিয়েছেন।

এদিন গুয়াহাটির বরসাপাড়া স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। লক্ষ্য ছিল প্রথমে চাপমুক্তভাবে ব্যাট করে বড় রানের ইনিংস গড়া। কিন্তু তাঁর সেই সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে যায়। ইনিংসের প্রথম ওভারেই স্যাম কারেনের বলে সাজঘরে ফেরেন যশস্বী জয়সোয়াল (৪)। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে সেই ধাক্কা সামলানোর চেষ্টা চালান অধিনায়ক সঞ্জু ও টম কোহেলার ক্যাডমোর। কিন্তু বড় রানের পার্টনারশিপ গড়তে পারেননি। সপ্তম ওভারে রাজস্থান অধিনায়ককে (১৮) সাজঘরে ফিরিয়ে জুটি ভাঙেন  নাথান এলিস। পরের ওভারে কোহেলারকে (১৮) ফিরিয়ে ফের ধাক্কা দেন রাহুল চহার। চতুর্থ উইকেটে জুটি বেঁধে রবিচন্দ্রন অশ্বিন ও রিয়ান পরাগ ৫০ রান যোগ করে দলকে খানিকটা ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন। ১৩তম ওভারে আর্শদীপ সিংয়ের বলে সাজঘরে ফেরেন অশ্বিন (২৮)। তিন বলের মাথায় শূন্য রানে ফেরেন ধ্রুব জুরেল। পরের ওভারে রভম্যান পাওয়েলকে (৪) আউট করেন রাহুল চহার। ১০২ রানে ৬ উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে রাজস্থান।

একা কুম্ভ হয়ে খানিকটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালান রিয়ান পরাগ। কিন্তু সঙ্গী হিসাবে কাউকে পাননি। ডোনোভান ফেরেইরা করেন মাত্র ৭ রান। শেষ ওভারে চালিয়ে খেলতে গিয়ে আউট হয়ে যান রিয়ান। তিনি করেন ৩২ বলে ৪৮ রান। শেষ বলে রান আউট হয়ে যান ট্রেন্ট বোল্ট (১১)। ফলে নির্ধারিত ২০ ওভারে ৯  উইকেট হারিয়ে মাত্র ১৪৪ রান তুলতে সক্ষম হয় রাজস্থান। আবেশ খান ৩ রানে অপরাজিত থেকে যান।

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে