দিল্লিকে হারিয়ে দুই নম্বরে উঠে এলেন কামিংসরা

Share:

নিজস্ব প্রতিনিধি, দিল্লি: হায়দরাবাদের রানের পাহাড়ে চাপাই পড়ে গেল দিল্লি ক্যাপিটালস। ২৬৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ১৯৯ রানে গুটিয়ে দেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল। অজি ব্যাটার জেক ফ্রেজার ম্যাকগার্ক আর ঋষভ পন্থ বাদে কেউ লড়াই করতে পারলেন না। ১৯ রানে চার উইকেট নিয়ে দিল্লির পরাজয় নিশ্চিত করলেন টি নটরাজন।  শনিবার রাতে জয়ের ফলে কলকাতা নাইট রাইডার্সকে হঠিয়ে আইপিএলের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন প্যাট কামিংসরা।

প্রথমে ব্যাট করতে নেমে ট্র্যাভিস হেড আর অভিষেক শর্মার ধ্বংসাত্মক ব্যাটিংয়ের সুবাদে ২৬৬ রান তুলেছিল হায়দরাবাদ। ওই পাহাড়সম রান টপকে যাবে দিল্লি তা কেউ ভাবেননি। প্রথম ওভারেই ফিরে যান পৃথ্বী শ (৫ বলে ১৬)। দ্বিতীয় ওভারে ফেরেন ডেভিড ওয়ার্নার (১)। কিন্তু তিন নম্বরে ব্যাট করতে নেমে ওই ধাক্কা মালুম পেতে দেননি ম্যাকগার্ক। তৃতীয় ওভারে তিনি তাণ্ডব চালান। ওয়াশিংটন সুন্দরের এক ওভারেই ৩০ রান নেন। মাত্র ১৫ বলে অর্ধশতরান তুলে নেন। ম্যাকগার্ককে  যোগ্য সঙ্গত করেন অভিষেক পোড়েলও। ওই জুটি ভাঙতে ময়াঙ্ক মার্কাণ্ডেকে আক্রমণে নিয়ে হাসেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিংস। আর তাঁর সেই কৌশল সফল হয়। মারতে গিয়ে হাইরিখ ক্লাসেনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন ম্যাকগার্ক। ১৮ বলে ৬৫ রান করেন। খানিক বাদে নীতীশ কুমার রেড্ডির বলে ফিরে যান অভিষেক পোড়েলও (৪৪)। সেই ধাক্কা আর সামাল দিতে পারেনি দিল্লি। ক্রিজের অন্য প্রান্তে দাঁড়িয়ে একের পর এক সতীর্থের অসহায়ভাবে সাজঘরে ফিরতে দেখেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ। কাউকে নিয়ে বড় রানের জুটি গড়তে পারেননি তিনি। ত্রিস্তান স্টাবস (১০), ললিত যাদব(৭), অক্ষর পটেল (৬), আনরিখ নোখেয়ে (০), কুলদীপ যাদব (০) বিপদের দিনে দলকে খাদ থেকে টেনে তুলতে কোনও ভূমিকা নিতে পারেননি। শেষ ওভারের প্রথম বলে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেওয়ার চেষ্টা করতে গিয়ে আউট হয়ে যান ঋষভও। ফলে ১৯.১ ওভারে ১৯৯ রানেই গুটিয়ে যায় দিল্লির ইনিংস। হায়দরাবাদের পক্ষে টি নটরাজন ছাড়াও ভাল বল করেছেন নীতীশ রেড্ডি। তিনি ১৭ রানে ২ উইকেট নিয়েছেন। ময়াঙ্ক মার্কাণ্ডে ২৬ ওভারে ২ উইকেট নিয়েছেন।

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি