হায়দরাবাদে শ্রেয়স ঝড়, কামিন্সদের ২৪৬ রানের লক্ষ্য দিল পঞ্জাব

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: অধিনায়ক শ্রেয়স আইয়ার ও শেষের দিকে মার্কাস স্টোইনিসের বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রানের পাহাড় গড়ল পঞ্জাব কিংস। শনিবার (১২ এপ্রিল) প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২৪৫ রান তুলল শ্রেয়স আইয়ারের দল। দলের হয়ে সর্বাধিক রান করছেন পঞ্জাব অধিনায়ক (৩৬ বলে ৮২)। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে হর্ষল পটেল চার ওভারে ৪২ রান দিয়ে চার উইকেট ঝুলিতে পুরেছেন।

হায়দরাবাদের রাজীব গান্ধি স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আইয়ার। তাঁর সেই সিদ্ধান্ত যে ভুল ছিল না খেলা শুরুর খানিকক্ষণের মধ্যেই বোঝা যায়। শুরু থেকেই হায়দরাবাদের বোলারদের উপরে চড়াও হন পঞ্জাবের দুই ওপেনার প্রভসিমরান সিংহ ও আগের ম্যাচে শতরান করা প্রিয়াংশ আর্য। দুজনের তাণ্ডবে লাইন-লেংথ হারিয়ে ফেলেন মহম্মদ শামিরা। তবে পঞ্চম ওভারে প্রিয়াংশকে (১৩ বলে ৩৬) ফিরিয়ে খানিকটা হলও দলকে স্বস্তি এনে দেন হর্ষল পটেল। তবে সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। কেননা দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে প্রভসিমরান সিংহ ও শ্রেয়স আইয়ার হায়দরাবাদের বোলারদের আক্রমণ নির্বিষ করে দেন। সপ্তম ওভারে প্রভসিমরানকে ফিরিয়ে দেন এসান মালিঙ্গা। ২৩ বলে ৪২ রান করে আউট হন প্রভসিমরান। পর পর দুই উইকেট হারানোর পরে পঞ্জাবের রান তোলার গতি খানিকটা কমে যায়।

তৃতীয় উইকেটে নেহাল ওয়াধেরাকে সঙ্গে নিয়ে দলকে বড় ইনিংসের দিকে এগিয়ে নিয়ে যান শ্রেয়স। ১২.২ ওভারই দেড়শো রানের গণ্ডি ডিঙিয়ে যায় পঞ্জাব। খানিক বাদেই নিজের অর্ধশতরান তুলে নেন শ্রেয়স। ২২ বলে দুটি চার আর পাঁচটা ছয়ের সাহায্যে নিজের অর্ধশতরান পূর্ণ করেন পঞ্জাব অধিনায়ক। আর তার পরে আরও বেপরোয়া হয়ে ওঠেন। ১২তম ওভারে নেহালকে (২২) ফিরিয়ে ৭৩ রানের জুটি ভাঙেন এসান মালিঙ্গা। তার পরেই পর পর উইকেট হারাতে শুরু করে পঞ্জাব। ২ রানে ফেরেন শশাঙ্ক সিংহ। তাঁকে আউট করেন হর্ষল পটেল। নিজের পরের ওভারে ফের পঞ্জাবকে জোড়া ধাক্কা দেন তিনি। প্রথম বলে ফেরান ‘হিটম্যান’ গ্লেন ম্যাক্সওয়েলকে (১)। তৃতীয় বলে শ্রেয়সের তাণ্ডব বধ করেন। ৩৬ বলে ৬টি চার ও ৬টি ছক্কায় ৮২ রান করে ফেরেন পঞ্জাব অধিনায়ক। শেষের দিকে মার্কাস স্টোইনিস ও মার্কো জানসেন সপ্তম উইকেটে জুটি বেঁধে ১৫ বলে ৩৯ রান যোগ করেন। স্টোইনিস ১১ বলে ৩৪ ও জানসেন ৫ বলে ৫ রানে অপরাজিত থেকে যান।

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির