বাটলারকে আউট করে আকাশ সিংহ যে কাণ্ড ঘটালেন তাতে…

Share:

নিজস্ব প্রতিনিধি: আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বৃহস্পতিবার (২২ মে) রাতে গুজরাত টাইটান্সের জয়রথ রুখে দিয়েছে লখনউ সুপার জায়ান্টস (LSG)। আর ওই ম্যাচেই  লখনউয়ের পেস বোলার আকাশ সিংহ এক অবিস্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন। তিনি গুজরাত টাইটান্সের তারকা ব্যাটসম্যান জস বাটলারকে আউট করার পর তাঁর সতীর্থ দিগভেশ রাঠির বিখ্যাত ‘নোটবুক সেলিব্রেশন’ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।

কী ঘটেছিল মাঠে?

ম্যাচের দশম ওভারে আকাশ সিংহ স্লোয়ার বল দিয়ে জস বাটলারকে পুরোপুরি বিভ্রান্ত করেন। এই বলটি এমনভাবে ডেলিভারি করা হয়েছিল যে বাটলার সময়ের আগেই শট খেলে ফেলেন আর বল সরাসরি তাঁর স্টাম্পে আঘাত করে। ইংলিশ ব্যাটার ১৮ বলে ৩৩ রান করে আউট হন, যেখানে ছিল ৩টি চার এবং ২টি ছক্কা। গুজরাতের ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভকে ফেরানোর পরেই দিগবেশ রাঠির মতো সেলিব্রেশনে মেতে ওঠেন আকাশ সিংহ।  কল্পনার একটি নোটবুক খুলে জস বাটলারের নাম লিখে তা কাটার অভিনয় করলেন। যা দেখে দর্শকরাও অবাক হয়ে যান। এই সেলিব্রেশনের মধ্যে দিয়েই হয়তো সতীর্থ দিগভেশ রাঠিকে সম্মান জানালেন আকাশ।

কেন ছিলেন না দিগভেশ রাঠি?

দিগভেশ রাঠি, যিনি তাঁর এই ‘নোটবুক সেলিব্রেশন’-এর জন্য বিখ্যাত, এই ম্যাচে খেলতে পারেননি। তাঁকে আচচচরণ বিধি ভঙ্গের কারণে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। আগের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটসম্যান অভিষেক শর্মার সঙ্গে তাঁর তুমুল কথা কাটাকাটি হয়। দিগভেশ তখন অভিষেককে আউট করে তাঁর ‘নোটবুক সেলিব্রেশন’ করেছিলেন, যা বিতর্কের সৃষ্টি করে। এর ফলে তাঁকে ম্যাচ ফি-এর ৫০ শতাংশ জরিমানার পাশাপাশি এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। এই কারণে আকাশ সিংহ তাঁর অনুপস্থিতিতে এই সেলিব্রেশন করে দিগভেশ-এর প্রতি সমর্থন ও বন্ধুত্ব প্রকাশ করেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

আকাশ সিংহহের এই সেলিব্রেশন মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভক্তরা আকাশ এবং দিগভেশ-এর এই বন্ধুত্বের প্রশংসা করেন। একজন ভক্ত ‘এক্স’ হ্যান্ডলে লিখেছেন, “আকাশ সিংহহের দিগবেশের স্টাইলে সেলিব্রেশন করে পুরো মাঠের পরিবেশে অন্য হাওয়া এনে দিয়েছিল।” অন্য একজন লিখেছেন, “এটা ছিল দিগভেশের প্রতি সতীর্থের ভালবাসা। আইপিএল সবসময় এমন মুহূর্ত দিয়ে আমাদের মন জয় করে।”

ম্যাচের ফলাফল

এই ম্যাচে লখনউ সুপার জায়ান্টস ৩৩ রানে জয় পায়। গুজরাত টাইটান্স ২৩৬ রান তাড়া করতে গিয়ে ২০ ওভারে ২০২/৯ রানে থেমে যায়। শুভমন গিল ৩৫ রান এবং শাহরুখ খান ৫৭ রান করলেও জয়ের জন্য যথেষ্ট ছিল না। লখনউ-এর হয়ে উইলিয়াম ও’রুরকে ৩ উইকেট এবং আবেশ খান ও আয়ুষ বাদোনি ২টি করে উইকেট নেন।

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার