ইডেনে গিল ঝড়, কলকাতাকে জয়ের জন্য ১৯৯ রানের লক্ষ্য দিল গুজরাত

Share:

 নিজস্ব প্রতিনিধি: ইডেনে ব্যাট হাতে গর্জে উঠলেন গুজরাত অধিনায়ক শুভমন গিল ও সাই সুদর্শন। আর দুজনের জোড়া অর্ধশতরানের দৌলতেই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বড় রানের ইনিংস গড়ল গুজরাত টাইটান্স। সোমবার (২১ এপ্রিল) প্রথমে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১৯৮ রান তুলল লিগ টেবিলের শীর্ষে থাকা দলটি। কলকাতার হয়ে আন্দ্রে রাসেল ১৩ রানে এক উইকেট নিয়েছেন।

টস জিতে এদিন প্রথমে বল করার সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানে। কিন্তু তাঁর সিদ্ধান্ত কার্যত ব্যুমেরাং হয়ে যায়। শুরু থেকেই কলকাতার বোলারদের উপরে প্রভাব বিস্তার করেন গুজরাতের দুই ওপেনার শুভমন গিল ও সাই সুদর্শন। শুরু থেকেই শর্ট বল ফেলে গুজরাতের দুই ব্যাটারকে শট খেলার সুযোগ করে দেন মইন আলি-সুনীল নারাইনরা। প্রথম পাওয়ার প্লে-তে বিনা উইকেটে ৪৫ রান তোলে কলকাতা। হেসেখেলে নিজের পুরনো দল কলকাতার বিরুদ্ধে ৩৪ বলে অর্ধশতরান করেন শুভমন গিল। ১০.৫ ওভারেই ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় গুজরাত। শুভমন গিলের পর অর্ধশতরান পেয়ে যান সাই সুদর্শনও। তিনি ৩৩ বলে ৫০ রান করেন। ১৩তম ওভারে বল করতে এসে গুজরাতের ওপেনিং জুটিতে ভাঙন ধরাতে সক্ষম হন আন্দ্রে রাসেল। ফিরিয়ে দেন সুদর্শনকে (৩৬ বলে ৫২)।

তিন নম্বরে ব্যাট করতে নেমে চালিয়ে খেলতে শুরু করেন জস বাটলার। ১৫তম ওভারে তাঁর সহজ ক্যাচ ফস্কান বৈভব অরোরা। তখন ১৭ রানে ব্যাট করছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। পরের ওভারেও তাঁর ক্যাচ ফস্কান মণীশ পাণ্ডে। ১৫.৫ ওভারেই দেড়শো রানের গণ্ডি পেরিয়ে যায় গুজরাত। যেভাবে মারমুখী মেজাজে খেলছিলেন গিল তাতে মনে হচ্ছিল শতরান করার লক্ষ্য নিয়েই নেমেছেন ইডেনে। ১৮তম ওভারে বৈভব অরোরার তৃতীয় ও চতুর্থ বলে পর পর ছক্কা ও চার হাঁকান। পঞ্চম বল ছিল ফুলশট। সেই বল হাঁকাতে গিয়ে রিঙ্কু সিংহের হাতে তালুবন্দি হয়ে শতরানের দোরগোড়া থেকেই সাজঘরে ফেরেন গুজরাত অধিনায়ক। ৫৪ বলে ১০টি চার ও তিন ছক্কার সাহায্যে ৯০ রান করে ফেরেন। ১৯ তম ওভারে রাহুল তেওয়াতিয়াকে শূন্য রানে ফেরান হর্ষিত রানা। শেষ পর্যন্ত তিন উইকেট হারিয়ে ১৯৮ রানে পৌঁছয় গুজরাত। জস বাটলার ২৩ বলে ৪১ এবং শাহরুখ খান ৫ বলে ১১ রানে অপরাজিত থাকেন।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা