টসে জিতে কলকাতাকে ব্যাট করতে পাঠালেন হার্দিক

Share:

নিজস্ব প্রতিনিধি মুম্বই: ওয়াংখেড়ে স্টেডিয়ামে সম্মানের লড়াইয়ে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স। ইতিমধ্যেই টস হয়ে গিয়েছে। টসে জিতে প্রথমে কলকাতাকে ব্যাট করতে পাঠিয়েছেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্য। ইতিমধ্যেই দুই দলের প্রথম একাদশের তালিকা প্রকাশ করা হয়েছে। মুম্বইয়ের হয়ে প্রথম একাদশে নেই রোহিত শর্মা। আগের ম্যাচ থেকে বাদ পড়েছেন মুজিব-উর রহমানও। পরিবর্তে এসেছেন উইল জ্যাকস ও অশ্বনী কুমার। চোট সারিয়ে কলকাতা দলে ফিরেছেন সুনীল নারাইন। 

চলতি আইপিএলে দুই দলই ইতিমধ্যে দুটি করে ম্যাচ খেলে ফেলেছে। কলকাতা প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে হারিয়েছে রাজস্থান রয়্যালসকে। অন্যদিকে মুম্বই প্রথম ম্যাচে চেন্নাইয়ের কাছে ও দ্বিতীয় ম্যাচে গুজরাতের কাছে হেরেছে। ফলে খানিকটা হলেও চাপ নিয়ে আজ মাঠে নামবেন হার্দিক পাণ্ড্য-রোহিত শর্মারা।যদিও মুখোমুখি সাক্ষাতের নিরিখে কলকাতার চেয়ে কয়েক যোজন এগিয়ে মুম্বই ইন্ডিয়ান্স। এখনও পর্যন্ত মোট ৩৪ বার মুখোমুখি হয়েছে দুই দল। তার মধ্যে মুম্বই জিতেছে ২৩ বার। কলকাতা ১১ বার। মুম্বইয়ের বিরুদ্ধে কলকাতার সর্বোচ্চ স্কোর ২৩২ আর সর্বনিম্ন ৬৭। উল্টোদিকে কলকাতার বিরুদ্ধে মুম্বইয়ের সর্বোচ্চ রান ২১০ এবং সর্বনিম্ন ১০৮। গত বছর আইপিএলে দুই দলের মধ্যে দু’বার সাক্ষা‍ৎ হয়েছিল। দুই ম্যাচেই জয়ী হয়েছে নাইটরা। এক ম্যাচে জয়ী হয়েছে ২৪ রানে। অন্য ম্যাচে ১৮ রানে। ফলে আজকের ম্যাচে মধুর প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে যেমন ঝাঁপাবে মুম্বই, তেমনই জয়ের সরণিতে থাকতে চাইবেন অজিঙ্ক রাহানেরা।

কেকেআরের প্রথম একাদশ
কুইন্টন ডি কক, সুনীল নারাইন, অঙ্গকৃশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্ক রাহানে, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রামনদীপ সিং, স্পেন্সার জনসন, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী

মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ
রায়ান রিকেলটন, উইল জ্যাকস, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, নমন ধীর, হার্দিক পাণ্ড্য, মিচেল সান্তনার, ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, ভিগনেশ পুথুর ও অশ্বনী কুমার।

ভারতীয় নৌসেনার ইউনিটের সঙ্গে পাক জাহাজের সংঘর্ষ, ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব নয়াদিল্লির

ভোজনরসিকদের জন্য দারুণ চমক! বানিয়ে নিন পুঁটি মাছের কেবাং

মারধর করে বাড়ি থেকে বের করে দিল ছেলে-বউমা, প্রতিবাদে রাস্তায় ধর্নায় বসলেন বৃদ্ধ দম্পতি

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর