বৃষ্টিতে ভেসে গেল কেকেআরের প্লেঅফে ওঠার স্বপ্ন

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: আশঙ্কাই সত্যি হল। হতচ্ছাড়া বৃষ্টিতে শনিবার (১৭ মে) রাতে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল। বল গড়ানো তো দূর অস্ত!। বৃষ্টির কারণে টস করাই সম্ভব হয়নি। দীর্ঘ প্রতীক্ষার পরে রাত ১০টা বেজে ২৪ মিনিটে ম্যাচ পরিত্যক্ত হওয়ার কথা জানান আম্পায়াররা। ম্যাচ ভেস্তে যাওয়ায় দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করা হয়েছে। এক পয়েন্ট পেলেও আইপিএলের শিরোপা জয়ের লড়াই থেকে ছিটকে এল বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। উল্টোদিকে এক পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলে গুজরাত টাইটান্সকে পিছনে ফেলে শীর্ষে পৌঁছলেন বিরাট কোহলিরা।

গত কয়েকদিন ধরেই এক টানা বৃষ্টি হয়ে চলছে বেঙ্গালুরুতে। আবহাওয়া অফিসের পূর্বাভাসে জানান হয়েছিল, শনিবারও বৃষ্টি হবে তথ্য প্রযুক্তির রাজধানীতে। ফলে কেকেআর ও আরসিবির ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। এদিন দুপুর থেকে শুরু হয় বৃষ্টি। আর বৃষ্টির তোড়ের কারণে নির্ধারিত সময়ে টস করা যায়নি। গোটা মাঠ আবরণে ঢেকে দেওয়া হয়। কভার পেরিয়ে বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে।

সাতটার পর কখনও বৃষ্টির বেগ বেড়েছে আবার কখনও কমেছে। রাত আটটার সামান্য আগে বৃষ্টি কমায় মাঠ পরিদর্শনে গিয়েছিলেন আম্পায়াররা। পিচের কভার না সরিয়ে আউটফিল্ড শুকোতে নামানো হয় সুপার সপার। কিন্তু সেই সুপার সপার কাজ শুরু করতে না করতেই ফের শুরু হয় ঝেঁপে বৃষ্টি। খেলা শুরুর সম্ভাবনা ফের নষ্ট হয়ে যাওয়ায় দর্শকরা হতাশ হন।  বৃষ্টির বেগ বাড়ায় বাধ্য হয়ে মাঠকর্মীরা ফিরে যান।

রাত পৌনে নয়টার পরেই ওভার সংখ্যা কমতে থাকে। কিন্তু নিয়ম অনুযায়ী উভয় দলকেই কমপক্ষে পাঁচ ওভার করে খেলতে হবে। অর্থা‍ৎ মোট ১০ ওভারের ম্যাচ হতে হবে। আর তার জন্য ম্যাচ শুরুর শেষ সময় ছিল রাতে ১০টা বেজে ৫৬ মিনিট। কিন্তু বৃষ্টির তোড় না কমায় সেই সম্ভাবনাও বিলীন হয়ে যায়। এদিন টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া বিরাট কোহলিকে বিশেষ সম্মান জানাতে সাদা জার্সি পরে মাঠে হাজির ছিলেন বেঙ্গালুরুর সমর্থকরা। কিন্তু ‘বিরাট-বিরাট’ বলে চি‍ৎকার করে ভারতের কিংবদন্তি খেলোয়াড়কে অভিবাদন জানানর সুযোগ হয়নি তাদের কাছে।

অসমে বন্যায় মৃত বেড়ে ৬১, দুর্ভোগে ৭ লক্ষ মানুষ

‘ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না’, বিধানসভা থেকে অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর

দুপুরের খাবার জমে যাবে! বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁ স্টাইল ফিশ কোরমা

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়ে সিজেপি ও ছাত্রদের সমর্থন তামিল অভিনেত্রীর

কলকাতায় আসতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, যুবভারতীতে সাম্বা ম্যাজিক?

‘শতাধিক মহিলাকে যৌন নির্যাতন করেছেন’, আদালতে চিকিৎসকের বিরুদ্ধে মুখ খুললেন অভিযুক্ত নার্স

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

আন্দোলনের নামে তাণ্ডব কলকাতায়, সাংবাদিক হেনস্তার প্রতিবাদে পথে নামছেন বিধায়করা

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

ধর্মতলা ছাত্র বিক্ষোভে পুলিশের কড়া পদক্ষেপ, হেয়ার স্ট্রিট থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের

কানাডায় উদ্ধার ২৩ বছরের ভারতীয় তরুণীর দেহ, গ্রেফতার লিভ-ইন পার্টনার

মহারাষ্ট্র টেট প্রশ্নফাঁস কাণ্ডে বড় সাফল্য, বিহার থেকে গ্রেফতার মূল অভিযুক্ত