‘আমাকে ওপেনিংয়ে পাঠান!’ KKR-এর ৯ নম্বর ব্যাটসম্যানের বিশেষ  আবদার

Share:

নিজস্ব প্রতিনিধি: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)-এর গত বছরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR) চলতি মরশুমে খুব একটা ভাল শুরু করতে পারেনি। তিন ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছেন অজিঙ্ক রাহানেরা। শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স (MI)-এর বিরুদ্ধে ৮ উইকেটে শোচনীয় হারের স্বাদ পেতে হয়েছে। সোমবারের ওই ম্যাচে KKR মাত্র ১১৬ রান তোলে, যেখানে ৯ নম্বরে ব্যাট করতে নেমে রমণদীপ সিং দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন। তিনি মাত্র ১২ বলে ২২ রান করেন, যা অঙ্গকৃশ রঘুবংশীর (২৬) পরেই দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। কিন্তু ম্যাচ শেষে রমণদীপ সিং যা বললেন, তা সকলকে অবাক করে দিয়েছে। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, তিনি ওপেনিং করতে চান!

“আমাকে ওপেনিংয়ে পাঠান!”

গত মরশুমে KKR-এর জন্য একজন ফিনিশারের ভূমিকাতেই খেলেছেন রমণদীপ। কোনও ম্যাচেই তাঁকে ৭ নম্বরের উপরে ব্যাটিং করতে দেখা যায়নি। কিন্তু এবার তিনি নিজেই দলকে ইঙ্গিত দিলেন ওপেনিং ব্যাটার হওয়ার ইচ্ছা প্রকাশ করে। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে হাসিমুখে রমণদীপ বলেন, ‘আমি চাই যে আমাকে ওপেনিংয়ে ব্যাট করতে পাঠানো হোক। আমি সবসময় উপরের দিকে ব্যাট করতে চেয়েছি।’ তবে তিনি এটাও স্পষ্ট করেছেন যে, দলের প্রয়োজনে যে কোনও ভূমিকায় খেলতে রাজি আছেন। তাঁর একমাত্র লক্ষ্য হল, দলকে ম্যাচ জেতানো।

গত মরশুমের IPL-এর ট্রফি জয়ী KKR, এখন ১০ দলের মধ্যে লিগ টেবিলের একদম নিচের দিকে রয়েছে। এই পরিস্থিতির জন্য রমণদীপ বড় কারণ হিসেবে IPL Mega Auction-কে দায়ী করেছেন। তাঁর কথায়, ‘মেগা নিলাম অনেক সময় হতাশাজনক হয়। আপনি একটা দল গড়েন, কিন্তু তিন বছর পর সেটাকে বদলাতে হয়। তবে এটা কোনও অজুহাত হতে পারে না। প্রত্যেক দলই নিজেদের সেরা কম্বিনেশন খুঁজে নিতে চায়, আমরাও সেটাই করছি।’

KKR-এর সামনে কঠিন চ্যালেঞ্জ

এই মুহূর্তে KKR-এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দ্রুত নিজেদের সেরা প্লেয়ারদের খুঁজে বের করা এবং ম্যাচ জেতা। রমণদীপ সিং-এর ওপেনিং ব্যাটার হওয়ার ইচ্ছা দলে নতুন কোনো কৌশল আনবে কি না, সেটাই এখন দেখার বিষয়। তবে রমণদীপ নিশ্চিতভাবেই জানিয়ে দিয়েছেন—তিনি শুধুই দলে থাকার জন্য খেলতে আসেননি, বরং ম্যাচ জেতানোর জন্যই ব্যাট হাতে নামেন!

 

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল