Loading live market data...
Loading active stocks...
Connecting...

রুদ্ধশ্বাস লড়াই শেষে লখনউয়ের কাছে হার মুম্বইয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: তীরে এসে তরী ডোবা বোধ হয় একেই বলে। লখনউয়ের বিরুদ্ধে জেতা ম্যাচ ১২ রানে হারল মুম্বই ইন্ডিয়ান্স। নমন ধীর আর সুর্যকুমার যাদবের লড়াকু ইনিংস ব্যর্থ হল। শুক্রবার প্রথমে ব্যাট করে মিশেল মার্চ ও আইডেন মার্করামের দাপুটে ব্যাটিংয়ে ৮ উইকেট হারিয়ে ২০৩ রান তুলেছিল লখনউ। জবাবে পাঁচ উইকেট হারিয়ে ১৯১ রানেই থেমে গেলেন হার্দিক পাণ্ড্যরা। প্রশ্ন উঠল, হাতে উইকেট থাকা সত্বেও কেন শেষের দিকে আগ্রাসী মেজাজে খেললেন না তিলক বর্মারা?

একানা ক্রিকেট স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে লখনউকে ব্যাট করতে পাঠান মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্য। ব্যাট করতে নেমে শুরু থেকেই কার্যত তাণ্ডব চালাতে শুরু করেন ওপেনার মিচেল মার্শ। আগের ম্যাচে কলকাতাকে নাকানিচোবানি খাওয়ানো অশ্বীন কুমার থেকে শুরু করে দীপক চহার-কাউকেই রেয়াত করেননি। মার্শের তাণ্ডবে কার্যত লাইন-লেংথ হারিয়ে ফেলেন মুম্বইয়ের বোলাররা। সাতটি চার ও দুটি ছক্কার সাহায্যে ২৭ বলেই নিজের অর্ধশতরান তুলে নেন অজি ব্যাটার। প্রথম পাওয়ার প্লে-তে কোনও উইকেট না হারিয়ে ৬৯ রান তোলে লখনউ। শেষ পর্যন্ত সপ্তম ওভারে বল করতে এসে মার্শের (৩০ বলে ৬০) তাণ্ডব থামান ভিগনেশ পুথুর। তিন নম্বরে ব্যাট করতে নেমেই হাত চালিয়ে খেলতে শুরু করেন ছন্দে থাকা নিকোলাস পুরান। যদিও এদিন বেশিদূর এগোতে পারেননি তিনি। হার্দিক পাণ্ড্যর বলে দীপক চহারের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। আউটের আগে করে যান ৫ বলে ১২ রান। চার নম্বরে ব্যাট করতে নেমে এদিনও চরম ব্যর্থ হন লখনউ অধিনায়ক ঋষভ পন্থ। হার্দিক পাণ্ড্যর বলে করবিন বস্কের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। লখনউ অধিনায়কের অবদান পাঁচ বলে মাত্র ২ রান।

এক প্রান্তে দাঁড়িয়ে একের পর এক সতীর্থের আসা যাওয়া দেখে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নেন লখনউয়ের ওপেনার আইডেন মার্করাম। তাঁকে যোগ্য সঙ্গত করেন আয়ুষ বাদোনিও। দুজনে দ্রুত রান তোলার চেষ্টা করেন। ১৮ বলে ৩০ রান করে ফেরেন বাদোনি। তাঁকে সাজঘরে ফেরান অশ্বীন কুমার। এর পরে মারমুখী মেজাজে নিজের অর্ধশতরান পূর্ণ করেন মার্করাম। তবে অর্ধশতরান পূর্ণের পরেই হার্দিক পাণ্ড্যর বলে রাজ অঙ্গদের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান সাজঘরে। দক্ষিণ আফ্রিকার ব্যাটার করেন ৩৭ বলে ৫৩ রান। সাত নম্বরে ব্যাট করতে নামা আবদুল সামাদ প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে পরের বলেই প্যাভিলিয়নের পথ ধরেন। ৬ নম্বরে নামা ডেভিড মিলার শেষের দিকে খানিকটা বিধ্বংসী ব্যাট করার চেষ্টা করেছিলেন। শেষ ওভারে লখনউকে জোর ধাক্কা দেন হার্দিক। প্রথম তিন বলে ১২ রান খরচ করার পরে চতুর্থ বলে ফেরান মিলারকে (১৩ বলে ২৭ রান)। পরের বলে ফেরান আর্শদীপ সিংহকে (০)। শেষ বলে হার্দিকের হ্যাটট্রিক রুখে দেন আবেশ খান (অপরাজিত ২)।

জয়ের জন্য ২০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই জোর ধাক্কা খেয়েছিল মুম্বই। দ্বিতীয় ওভারেই আকাশদীপের বলে ফিরে যান ওপেনার উইল জ্যাকস (৫)। সুবিধা করতে পারেননি অন্য ওপেনার রায়ান রিকেলটনও। পরের ওভারে শার্দূল ঠাকুরের বলে রবি বিষ্ণোইয়ের হাতে ক্যাচ তুলে তিনিও বিদায় নেন। ওই বিপর্যয় থেকে দলকে অনেকটাই টেনে তোলেন নমন ধীর ও সূর্য কুমার যাদব। দুজনে তৃতীয় উইকেটে জুটি বেঁধে লখনউয়ের বোলারদের আক্রমণ ভোঁতা করে দেন। আগ্রাসী মেজাজে খেলে দ্রুত রান তোলার চেষ্টা করেন নমন। যেভাবে দুজনে খেলছিলেন তাতে লখনউ অধিনায়ক ঋষভ পন্থের কপালে চিন্তার ভাঁজ ক্রমশ গভীর হচ্ছিল। তবে সেই চিন্তার হাত থেকে বাঁচিয়ে দেন দিগবেশ সিংহ। নবম ওভারে বল করতে এসে নমন ধীরকে ফিরিয়ে ৬৯ রানের জুটি ভাঙেন। ২৪ বলে চারটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৪৬ রান করে আউট হন নমন।

এর পরে তিলক বর্মাকে সঙ্গে নিয়ে দলকে লক্ষ্যে পৌঁছনোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি। তবে যে বিধ্বংসী চেহারায় তাঁকে দেখতে অভ্যস্ত ক্রিকেট প্রেমীরা তা এদিন দেখা যায়নি। বরং মনে হয়েছে ব্যক্তিগত স্বার্থেই খেলছেন মুম্বইয়ের সহ অধিনায়ক। তৃতীয় উইকেটে ৮ ওভারে ৬৬ রান যোগ করেন দুজনে। আবেশ খানের বলে সামাদের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান সূর্য (৪৩ বলে ৬৭)। তখনও ম্যাচ ছিল মুম্বইয়ের দিকে। কিন্তু পঞ্চম উইকেটে তিলক বর্মা ও হার্দিক পাণ্ড্য জয়ের জন্য যে আগ্রাসী ব্যাটিংয়ের প্রয়োজন ছিল, তা করতে পারেননি। ২৩ বলে ২৫ রান করে আহত হয়ে মাঠ ছাড়েন তিলক। আর তাতেই যেন মুম্বইয়ের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। শেষ ৩ বলে জয়ের জন্য দরকার ছিল ১৪ রান। কিন্তু হার্দিক আর মিচেল সান্তনার তা তুলতে পারেননি। শেষ তিন বলে মাত্র ২ রান তোলেন। ফল স্বরূপ ১২ রানে হার মানতে হয় মুম্বইকে। হার্দিক (২৫) ও সান্তনার (২) রানে অপরাজিত থাকেন।

আজ দূরে ভ্রমণের যাওয়ার থাকলে বাতিল করুন, চরম বিপদের সম্ভাবনা.. 

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

স্লোগান নয়, বাংলায় এবার অলি-গলিতে বাজবে ‘জয় শ্রী রাম’ গান! সিদ্ধান্ত বিজেপির

শনিবারেও মুখ্যমন্ত্রী পেল না তামিলনাড়ু, ম্যাজিক ফিগারে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিজয়

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

ব্রিগেডে মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দুর শপথের দিন কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন মমতা

পলতা ঘাটে চুল,দাড়ি কেটে প্রতিজ্ঞা ভাঙলেন বিজেপির ২ নেতা

আগামী সপ্তাহেই দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, চিন্তায় মধ্যবিত্ত

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর