মুম্বইয়ের বোলারদের দাপটে ১৬২ রানেই গুটিয়ে গেল হায়দরাবাদ

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দারুণ শুরু করেও মিডল অর্ডারের ব্যাটারদের ব্যর্থতায় মুম্বইয়ের বিরুদ্ধে বড় রানের ইনিংস দাঁড় করাতে পারল না সানরাইজার্স হায়দরাবাদ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে মুম্বই ইন্ডিয়ান্সের বোলারদের দাপটে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬২ রানেই থেমে গেলেন প্যাট কামিন্সরা। মুম্বইয়ের হয়ে উইল জ্যাকস ৩ ওভারে মাত্র ১৪ রান দিয়ে দুটি উইকেট ঝুলিতে পুরেছেন।

এদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে প্রথমে সানরাইজার্স হায়দরাবাদকে ব্যাট করতে পাঠান মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্য। শুরু থেকে যশপ্রীত বুমরাহ-উইল জ্যাকসদের আক্রমণ ভোঁতা করে দিয়ে রান মেশিন সচল রেখেছিলেন হায়দরাবাদের দুই ওপেনার অভিষেক শর্মা ও ট্র্যাভিস হেড। এর মধ্যে অভিষেক মারমুখি ছিলেও, স্বভাববিরুদ্ধভাবে রক্ষণের খোলসে নিজেকে বন্দি করে রেখেছিলেন হেড। প্রথম পাওয়ার প্লে-তে কোনও উইকেট না হারিয়ে ৪৬ রান তোলে হায়দরাবাদ। অষ্টম ওভারে বল করতে এসে মুম্বইকে প্রথম সাফল্য এনে দেন অধিনায়ক হার্দিক পাণ্ড্য। হায়দরাবাদের ওপেনার অভিষেককে (২৮ বলে ৪০) ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙেন। পরের ওভারে উইল জ্যাকসের বলে সাজঘরে ফেরেন তিন নম্বরে ব্যাট করতে নামা ঈশান কিশন (২)। ১২তম ওভারে জোর ধাক্কা খায় হায়দরাবাদ। জহেডকে (২৯ বলে ২৮ রান) ফেরান জ্যাকস।

পর পর উইকেট হারানোর জেরে হায়দরাবাদের রান ওঠার গতি অনেকটাই শ্লথ হয়ে যায়। ১৫ ওভার শেষে তিন উইকেট হারিয়ে ১০৫ তোলেন প্যাট কামিন্সরা। চতুর্থ উইকেটে জুটি বেঁধে নীতীশ রেড্ডি ও হেনরিখ ক্লাসেন প্রথম দিকে ধরে খেলে রান মেশিন সচল রাখতে গিয়ে দলকে খানিকটা চাপেও ফেলে দেন। ১৭তম ওভারে ট্রেন্ট বোল্টের বলে ফিরে যান ঘুমপাড়ানি ইনিংস খেলা নীতীশ কুমার রেড্ডি। তিলক ভার্মার হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরার আগে তিনি করেন ২০ বলে ১৯ রান। এর পরেই চাপ কাটাতে পাল্টা মারের পথে হাঁটেন ক্লাসেন। ১৮তম ওভারে দীপক চহারের বলে দুই ছক্কা ও দুটি চারের সাহায্যে ২১ রান নেন তিনি। কিন্তু পরের ওভারেই যশপ্রীত বুমরাহের প্রথম বলে ফিরে যান প্রোটিয়া ব্যাটার। আউটের আগে করে যান ২৭ বলে ৩৭ রান। এর পর অনিকেত ভার্মা ও প্যাট কামিন্সকে জুটি বেঁধে দলকে ১৬২ রানে পৌঁছে দেন। অনিকেত ১৮ ও কামিন্স ৮ রানে অপরাজিত থাকেন।

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

রাজ্যের সবুজ সঙ্কেত মিললে তিন মাসের মধ্যে টেট নিতে প্রস্তুত, জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

হাইকোর্টে খোদ স্মিতা পাণ্ডে! বেআইনি নির্মাণ নিয়ে কী বার্তা দিলেন প্রধান বিচারপতি?

এক বাইকে হেলমেটবিহীন সাত পড়ুয়া, কাণ্ড দেখে চোখ কপালে পুলিশের

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ

‘বালির টাকা যেত ক্যামাক স্ট্রিটে,’ নাম না করে অভিষেককে তোপ শুভেন্দুর