বিজ্ঞাপন বিতর্কে আইনি পথে আরসিবি, কাঠগড়ায় ‘Uber’, নাম জড়ালো ট্র্যাভিস হেডের

জনপ্রিয় রাইডিং সংস্থা উবের মোটোর বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করল টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। RCB-র অভিযোগ, উবের মোটোর একটি বিজ্ঞাপণে তাঁদের ট্রেডমার্ককে অসম্মান করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জনপ্রিয় রাইডিং সংস্থা উবের মোটোর বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করল টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। RCB-র অভিযোগ, উবের মোটোর একটি বিজ্ঞাপণে তাঁদের ট্রেডমার্ককে অসম্মান করা হয়েছে। যেখানে ক্রিকেটার ট্র্যাভিস হেডের একটি ছবি রয়েছে। কিন্তু এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার প্রকৃতপক্ষে RCB-র নয়, বরং সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন। তাতেই আপত্তি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। তবে Rcb-র অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আবেদনের উপর সিদ্ধান্ত সংরক্ষিত করেছে দিল্লি হাইকোর্ট। উবার মোটোর বিজ্ঞাপনটি ছিল ‘Baddies in Bangalore Ft. Travis head’। সেখানে নেতৃত্ব দিয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ট্র্যাভিস হেড। তাতেই আপত্তি Rcb-র। ট্র্যাভিস হেডের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এবং বিজ্ঞাপনে ব্যবহৃত হয়েছে ‘রয়্যাল চ্যালেঞ্জড’।

সেখানে বেঙ্গালুরু শব্দটির ব্যবহার নিয়েই আপত্তি জানিয়েছে টিম Rcb। এক্ষেত্রে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর যুক্তি দেখিয়েছে যে, সানরাইজার্স হায়দরাবাদের বাণিজ্যিক স্পনসর হিসেবে আছে উবার মোটো। তাই তাঁরা এক টিমের হয়ে অন্য টিমের ট্রেডমার্ক বা বিভ্রান্তিকরভাবে অনুরূপ সংস্করণ ব্যবহার করতে পারে না। কিন্তু এই মামলাটি তুচ্ছ বলে দাবি করেছেন রাইডিং সংস্থার আইনজীবীরা তাঁরা বলেছেন, উবার মোটোর বিজ্ঞাপনটি বাণিজ্যিক বাকস্বাধীনতার আওতায় পড়ে। তাই এটি নিয়ে কারো কোনও নিষেধাজ্ঞা থাকতে পারে না। এদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রতিনিধিত্বকারী আইনজীবী জানিয়েছেন, বিজ্ঞাপন বানানোর জন্যে তাঁদের কাছে লক্ষ লক্ষ সৃজনশীল উপায় ছিল, সেগুলো তাঁরা ব্যবহার করতে পারতেন। কেন তাঁরা RCB-র ট্রেডমার্ক ব্যবহার করতে গেল?

তবে উবার বিজ্ঞাপনটি ঠিক কী ছিল?

এই উবার বিজ্ঞাপনে, ট্র্যাভিস হেডকে ‘হায়দরাবাদি’ বলা হয়েছে। তাঁকে মাথায় সাদা শার্ট এবং মোটা সোনার চেইন পরা অবস্থায় দেখা গিয়েছে। একটি দৃশ্যে দেখানো হয়েছে, বেঙ্গালুরু বনাম হায়দরাবাদ ম্যাচের আগে হেড এবং তার ‘দল’ স্টেডিয়ামে প্রবেশ করছেন। এরপর, তিনি একটি স্প্রে ক্যান ব্যবহার করে সাইনবোর্ডে লেখা ‘বেঙ্গালুরু বনাম হায়দরাবাদ’ বাক্যাংশটি ‘রয়্যালি চ্যালেঞ্জড বেঙ্গালুরু বনাম হায়দরাবাদ’ এ পরিবর্তন করেন। এই কারণেই আরসিবি ম্যানেজমেন্ট এই বিজ্ঞাপনটি পছন্দ করেনি। এই ভিডিওটি ইনস্টাগ্রামে ৫৪ মিলিয়নেরও বেশি ভিউজ পেয়েছে।

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির