রবি দুপুরে মুখোমুখি রাজস্থান-বেঙ্গালুরু, জয়ে ফিরতে মরিয়া দুই দলই

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: এক দল দাঁড়িয়ে পাঁচ নম্বরে। অন্য দল সাত নম্বরে। শেষ ম্যাচে অবশ্য দুই দলই হেরেছে। ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে ‘ঘরশত্রু’ বিভীষণ লোকেশ রাহুলের বিধ্বংসী ইনিংসের সুবাদে দিল্লি ক্যাপিটালসের কাছে হারতে হয়েছে বিরাট কোহলিদের। আর আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের কাছে হেরে গিয়েছিলেন সঞ্জু স্যামসনরা। আজ রবিবার দুপুরে সোয়াই মান সিংহ স্টেডিয়ামে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামছে দুই দল।

রাজস্থান দলে নামী-দামী তারকা নেই। তবুও সঞ্জু স্যামসন-রিয়ান পরাগরা তাদের সাধ্যমতো লড়াই করছেন। তবে ব্যাট হাতে এখনও জ্বলে উঠতে পারেননি যশস্বী জয়সোয়াল, ধ্রুব জুরেল, শুভম দুবেরা। বল হাতে জোফ্রা আর্চার, ওয়ানিন্দু হাসরঙ্গারা বিপক্ষের ব্যাটারদের কাছে ত্রাস হয়ে উঠতে পারেননি। তবে আজকের মরণ-বাঁচন ম্যাচে নিজেদের প্রমাণ করার জন্য মরিয়া হয়ে ঝাঁপাতে পারেন তাঁরা।

অন্যদিকে বেঙ্গালুরু দলে ফিল সল্ট-বিরাট কোহলি-রজত পাতিদাররা বড় রানের ইনিংস না খেললেও মোটামুটি রানের মধ্যে রয়েছেন। তবে লিয়াম লিভিংস্টোন-জিতেশ শর্মাদের অফ ফর্ম যথেষ্টই চিন্তাজনক। শেষ ম্যাচে অবশ্য টিম ডেভিড খানিকটা ফর্মে ফিরেছেন। বোলিং বিভাগে জস হজলউড-ভুবনেশ্বর কুমার-ক্রুণাল পাণ্ড্যরা নিজেদের সেরা ফর্ম দেখাতে ব্যর্থ হয়েছেন। সাড়া জাগানো বোলিং করলেও দাগ কাটতে ব্যর্থ যশ দয়াল।

মুখোমুখি সাক্ষাতে অবশ্য দুদলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রমাণ দিচ্ছে পরিসংখ্যান। এখনও পর্যন্ত ৩২ বার মুখোমুখি হয়েছে দু’দল। ১৪ বার জিতেছে রাজথান। ১৫ বার বেঙ্গালুরু। তিন ম্যাচে কোনও ফলাফল হয়নি।

আজকের ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশ কী হতে পারে?

রাজস্থান রয়্যালস

যশস্বী জয়সোয়াল, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, নীতীশ রানা, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, শুভম দুবে, ওয়ানিন্দু হাসারঙ্গা, জোফ্রা আর্চার, মাহেশ তিকশানা ও  আকাশ মাধওয়াল

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

ফিল সল্ট, বিরাট কোহলি, রজত পতিদার, দেবদত্ত পাডিক্কাল, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, টিম ডেভিড, ক্রুণাল পাণ্ড্য, ভুবনেশ্বর কুমার, জশ হেজলউড ও যশ দয়াল

 

অর্শদীপের বলেই চোট! ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন স্যান্টনার, পরিবর্তে এলেন কে?

সুস্থ থাকতে শীতের ডায়েটে রাখুন এই ৭টি মরসুমি ফল

তেলঙ্গানার পর এবার ছত্তীসগড়! জেলের পাঁচিল টপকে পালাল ৪ বন্দি

২৪ ঘণ্টায় চতুর্থ হামলা! হরমুজের কাছে ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ

আজ কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

রিচার্জ শেষ হলেই বন্ধ হবে ইনকামিং কল? জেনে নিন জিও-র সেরা প্ল্যান

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৬, আহত ২০

শুক্রবারের পর ফের বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, বিপাকে ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীরা

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা