আইপিএল কবে শুরু জানিয়ে দিল বোর্ড, ফাইনাল কবে, তাও প্রকাশ্যে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আগামী ২১ মার্চ থেকে শুরু হবে আইপিএল।  ফাইনাল হবে ২৫ মে।  রবিবার বিসিসিআইয়ের  সঙ্গে বৈঠকের পর   একথা জানিয়ে দিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সহ-সভাপতি রাজীব শুক্লা । তবে কোথায়  অনুষ্ঠিত হবে আইপিএলের প্রথম ম্যাচ তা এখন জানা যায়নি ।

রাজীব শুক্লা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, বৈঠকে একটাই বড় ইস্যু ছিল কোষাধ্যক্ষ ও সচিব নির্বাচন। ডব্লিউপিএল (ওমেনস প্রিমিয়ার লিগ) এর ভেন্যুগুলো ঠিক হয়ে গিয়েছে । তা দ্রুত জানিয়ে দেওয়া হবে। আইপিএলে এখন ভেন্যু ঠিক হয়নি ।‘ বলা বাহুল্য , আইপিএল ২০২৪ শুরু হয়েছিল ২২ শে মার্চ মাসে । প্রথম ম্যাচ খেলেছিল রয়েল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংস । ২৬ শে মে হয়েছিল আইপিএল ফাইনাল। তবে চলতি বছর অনেকটাই বদল হয়েছে সময়সূচির।

উল্লেখ্য,  সৌদি আরবের জেদ্দায় দুই দিনে অনুষ্ঠিত আইপিএল ২০২৫ মেগা নিলাম অনুষ্ঠিত হয়েছিল।  মোট ১৮২ জন খেলোয়াড় ৬৩৯.১৫ কোটি টাকায় বিক্রি হয়। ১০ দলের বেশিরভাগই তাদের মূল খেলোয়াড়দের ধরে রেখে তাদের স্কোয়াডকে শক্তিশালী করেছে । এই আবহে সামনে এল আইপিএল ২০২৫ –এর সময়সূচি । অন্যদিকে বিসিসিআই-এর নতুন সচিব হয়েছেন দেবজিৎ সাইকিয়া। প্রভতেজ সিং ভাটিয়া কোষাধ্যক্ষ নির্বাচিত হন। দুজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ১ ডিসেম্বর জয় শাহ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর সাইকিয়া বিসিসিআইয়ের অন্তর্বর্তী সচিব হিসাবে কাজ শুরু করে দিয়েছেন। 

মর্মান্তিক! দুই হাতির লড়াইয়ের মাঝে পরে প্রাণ হারালেন মহিলা পর্যটক

মানিকচকে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল ৩ নাবালিকা, তল্লাশি অভিযান শুরু

ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু দুই পরিযায়ী শ্রমিকের, অথৈ জলে পরিবার

আয়নাবাজি! জেলে দিদির সাজা খাটছেন ছোট বোন, তদন্তের নির্দেশ আদালতের

হিঙ্গলগঞ্জে খুন হওয়া বিজেপি কর্মীর পরিবার দোষীদের শাস্তি চান মুখ্যমন্ত্রীর কাছে

প্রাতিষ্ঠানিক দুর্নীতি থেকে নারীদের উপর অত্যাচার নিয়ে তদন্ত কমিটি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেন্দ্রের পাঠানো টাকা খরচই করেনি তৃণমূল সরকার! মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলায় চালু জল জীবন মিশন

সলমানের ‘হট’ চেহারায় মুগ্ধ সঙ্গীতা বিজলানি, নতুন করে ভাইজানের প্রেমে পড়লেন নাকি?

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত, অন্নপূর্ণা যোজনায় মিলল অনুমোদন

ইডি দফতরে হাজিরা দিলেন সোনা পাপ্পু, আত্মসমর্পণ করা নিয়ে কী বললেন?

ভারতে এবার পরমাণু হামলার হুমকি পাকিস্তানি সেনার

ইমাম–মোয়াজ্জেম–পুরোহিত ভাতা বন্ধ হচ্ছে, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত রাজ্য সরকারের

পুরসভার নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল, জাতীয় সড়কের উপর পশুহাটের অভিযোগ

‘রাস্তা আটকে নমাজ নয়, নির্দেশ না মানলে…’, চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর