আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

যুজবেন্দ্র চহালের ঘূর্ণির মায়াজালে ধরাশায়ী কলকাতা, ভাইরাল RJ Mahvash-এর পোস্ট

নিজস্ব প্রতিনিধি: চণ্ডীগড়ের মুল্লানপুর স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার রাতে রুদ্ধশ্বাস ম্যাচে পঞ্জাব কিংস দেখিয়ে দিল,  শুধু ব্যাটসম্যানরা নন, বোলাররাও ম্যাচের রঙ বদলাতে পারেন। মাত্র ১১১ রানে অলআউট হয়ে গিয়েছিল পঞ্জাব।  কিন্তু যুজবেন্দ্র চহাল তার ম্যাজিক স্পেলে ৪ উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দিলেন। আর এই দুর্দান্ত পারফরম্যান্সে ফিদা হয়ে গিয়েছেন যুজবেন্দ্রের ঘনিষ্ঠ বান্ধবী আরজে মাহবাশ (RJ Mahvash)। ইনস্টাগ্রামের স্টোরিতে চহালের সঙ্গে একটি ছবি দিয়ে তিনি লিখেছেন, “What a talented man! Highest wicket-taker of IPL for a reason! Asambhav!”

চহালের স্পিনে ভর করে ইতিহাস গড়ল পঞ্জাব কিংস। কলকাতা নাইট রাইডার্স শুরুতে ভালই খেলছিল। ৬২ রানে ২ উইকেট ছিল। কিন্তু তারপরেই চহালের ঘূর্ণি স্পিনে একের পর এক ব্যাটসম্যান ধরাশায়ী—শেষমেশ ৯৫ রানেই গুটিয়ে যায় KKR, মাত্র ১৫.১ ওভারে। এই ম্যাচের মাধ্যমেই IPL-এর ইতিহাসে সর্বনিম্ন রান (১১১) ডিফেন্ড করার নজির গড়ল পঞ্জাব কিংস। আগের রেকর্ড ছিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২০০৯ সালে ১১৬ রান ডিফেন্ড করার।

বৃথা চেষ্টা রাসেল-এর

শেষদিকে আন্দ্রে রাসেল একটু চেষ্টা চালিয়েছিলেন, চহালের এক ওভারে ২টা ছয় আর ১টা চার হাঁকিয়েছিলেন। কিন্তু আর্শদীপ সিং এবং মার্কো জানসেন -এর দুর্দান্ত বোলিংয়ে সব আশায় জল। জানসেন যখন রাসেলকে বোল্ড করলেন, তখন গোটা স্টেডিয়ামে শুধুই উল্লাস!

পঞ্জাব কোচ রিকি পন্টিং বললেন, “এই ম্যাচটা আমার আইপিএল কোচিং কেরিয়ারের সেরা জয়গুলোর একটা!”

অজিঙ্ক রাহানে ও অঙ্গকৃশ রঘুবংশী যখন তৃতীয় উইকেটে ৫৫ রানের পার্টনারশিপ গড়েছিলেন, তখন মনে হচ্ছিল KKR সহজেই জিতবে। কিন্তু চহাল এলেন, রাহানেকে এলবিডব্লিউ করলেন। বল ট্র্যাকার দেখাচ্ছিল বল অফ স্টাম্পের বাইরে যাচ্ছিল, কিন্তু রাহানে রিভিউ নেননি। পরে স্বীকারও করলেন, “ভুল শট খেলেছি, আমি দায় নিচ্ছি।”

পরের ওভারে চহাল ফিরিয়ে দিলেন রঘুবংশীকে (৩৭ রান)। তারপরে গ্লেন ম্যাক্সওয়েল এলবিডব্লিউ করলেন ভেঙ্কটেশ আইয়ারকে। এরপর আবার চহাল নিলেন ২ উইকেট। রিঙ্কু সিংহ স্ট্যাম্পিং আর রমনদীপ সিংহ গোল্ডেন ডাক! যদিও হর্ষিত রানা হ্যাটট্রিক আটকান।

এই ম্যাচে বোলারদের জয়

পঞ্জাবের ইনিংসে প্রিয়াংশ আর্য ও প্রভসিমরন সিং ভালো শুরু করলেও, হর্ষিত রানার স্পেলে পঞ্জাবের ব্যাটিং লাইন-আপ ভেঙে পড়ে। ৩ উইকেট নেন রানা, যার মধ্যে অধিনায়ক শ্রেয়স আইয়ারকে শূন্য রানে ফেরান। তারপর বরুণ চক্রবর্তী ও সুনীল নারাইন উইকেট তুলে নেন।

শেষপর্যন্ত দিনের নায়ক যুজবেন্দ্র চহাল। ম্যাচ শুরুর আগে কাঁধের চোট নিয়ে ফিটনেস টেস্ট দিয়েও খেলেন এবং ম্যাচের সেরা হন। আর RJ Mahvash-এর মতো অসংখ্য ফ্যানের চোখে “অসম্ভব চহাল!”

Published by:

Share Link:

More Releted News:

ক্রিকেট জগতে শোকের ছায়া, বিরাট-রাহুলদের দেখে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা

মুম্বইয়ের ম্যাচে অসুস্থ শরীরেই মাঠে কাম্বলি, সুস্থতা কামনা ভক্তদের

বিশ্বকাপে বড়সড় পরিবর্তন রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করলেই লাল কার্ড

বায়ার্নের বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগের আগে বড় ধাক্কা খেল পিএসজি

আইপিএলের মাঝখানে ৪ জন অধিনায়কের চাকরি যেতে পারে

দ্বিতীয় সেমিফাইনালে টানটান লড়াই, আর্সেনালকে আটকে দিল আতলেতিকো

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ