৮ রানে ৬ উইকেট! দিল্লির শোচনীয় পরাজয়ের পিছনে খলনায়ক কে? জানালেন অধিনায়ক অক্ষর

Share:

নিজস্ব প্রতিনিধি:  সোমবার (২৭ এপ্রিল) আইপিএলের ইতিহাসে সর্বনিম্ন স্কোর গড়ার মতো চরম লজ্জায় পড়তে হচ্ছিল অক্ষর পটেলদের। তবে সেই চরম লজ্জার হাত থেকে দিল্লিকে রক্ষা করেছিলেন ডেভিড মিলার ও অভিষেক পোড়েল। মাত্র ৭৫ রানে সমস্ত উইকেট পড়ে যায় দিল্লির। খেলা  নাকি খেলার হাইলাইটস চলছিল বুঝতেই পারেনি দর্শকরা। বেঙ্গালুরুর কাছে শোচনীয় এই পরাজয়ের পিছনে খলনায়ক কে?  কার জন্য এত খারাপ খেলল দল? সবটাই খোলামেলা জানালেন অধিনায়ক অক্ষর প্যাটেল।    

ম্যাচ শেষে  অক্ষর প্যাটেল দলের ব্যাটিং বিপর্যয়  নিয়ে মুখ খুলেছেন। এই লজ্জাজনক পতনের জন্য তিনি দ্বিধা এবং দুর্ভাগ্যকে দায়ী করেছেন। সোমবার ম্যাচ চলাকালীন শুরু থেকেই দিল্লির  ব্যাটিং লাইনআপ পুরোপুরি ভেঙে পড়ে এবং ৬ রানে ৮ উইকেট হারিয়ে  ম্যাচ থেকে প্রায় ছিটকে গিয়েছিল। এই প্রসঙ্গে অক্ষর বলেন,  দ্রুত উইকেট পতনের কারণে কোনো ব্যাটসম্যানই ক্রিজে টিকে থাকার সুযোগ পাননি।  তাঁর কথায়,  “গত ম্যাচে যা ঘটেছিল তার প্রভাব ছিল, কিছুটা দ্বিধা ছিল। এ ছাড়া  দুর্ভাগ্যও সঙ্গে ছিল। এক-দুই বলেই উইকেট পড়তে থাকল, কেউই থিতু হতে পারছিল না।”  

সোমবারের ম্যাচের আগে দিল্লি, পঞ্জাব কিংসের বিপক্ষে ২৬৪ রানের পাহাড় গড়েছিল। তবে সেই রান করেও দুর্ভাগ্যের কারণে হারতে হয়েছিল। অক্ষরের মতে,  গত ম্যাচের মানসিক চাপ এই ম্যাচেও স্পষ্ট ছিল।  অধিনায়ক পিচ নিয়েও কথা বলেছেন। অক্ষর ব্যাখ্যা করেন যে, শুরুতে বল সুইং করছিল, কিন্তু পরে পরিস্থিতি সহজ হয়ে যায়। তবে, শুরুর দিকের এই দলকে চাপে ফেলে দেয়। অক্ষর বলেন, “প্রথম ওভারে সুইং ছিল, কিন্তু পরে তা কমে যায়। যখন আপনি মাত্র ৬০-৭০ রান করেন, তখন বোলারদের মাথায় এটাই ঘুরপাক খায়।”  দিল্লির অধিনায়ক  অক্ষর বোলারদের দোষ দেননি বরং পরাজয়ের প্রধান কারণ হিসেবে ব্যাটসম্যানদের ব্যর্থতাকেই দায়ী করেছেন। তিনি বলেন, “আমি আমাদের ব্যাটিংকে দুর্ভাগ্যই বলব।”  তিনি এও স্বীকার করেছেন যে, দল পিচ বুঝতে ভুল করেছিল। সেই সঙ্গে খুশির  খবর দিয়ে জানান,  মিচেল স্টার্ক দলে যোগ দিয়েছেন ।  

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা