শুভমন আউট হতেই বল নিয়ে যা করলেন বিরাট, তাজ্জব দর্শকরা, রইল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল গুজরাত টাইটান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মধুর প্রতিশোধ নিয়ে ম্যাচ জিতেছে শুভমন গিলের দল। তবে খেলার সময় বিরাট কোহলির কীর্তি নিয়ে তৈরি হয় টানটান মুহূর্ত। যা দেখে হতবাক হয়ে যান দর্শকরা। ঘটনাটি সেই মুহূর্তের যখন গুজরাত টাইটান্সের অধিনায়ক শুভমন গিল ভুবনেশ্বর কুমারের বলে বিরাটের হাতে ক্যাচ দিয়ে আউট হন। প্রতিপক্ষ দলের অধিনায়কের ক্যাচ ধরার পরেই বিরাটের চোখে মুখে ফুটে ওঠে আগ্রাসন। ক্যাচ ধরার পরেই তিনি বলটি মাটিতে সজোরে আছড়ে ফেলেন। 

বিরাটের আগ্রাসনের এই   ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার  করা হয়েছে। যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। ক্রিকেট প্রেমীরা বলেছেন,  বিরাট কোহলির আগ্রাসী মনোভাবের কারণেই ভক্তরা তাঁকে এত ভালোবাসেন। বৃহস্পতিবার  ঘটনাটি ঘটে পঞ্চম ওভারের শেষ বলে। সেই সময়ে ভুবনেশ্বর শুভমনের উদ্দেশ্যে একটি শর্ট-পিচ ডেলিভারি করেন।  শুভমান ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে কভার ফিল্ডারের মাথার ওপর দিয়ে বলটি মারার চেষ্টা করেন। তবে বিরাট কোহলি শট এবং বাউন্ডারির ​​মাঝখানে এসে বলটি লুফে নেন। অবিশ্বাস্য সেই ক্যাচটি ধরার পরপরই তিনি আগ্রাসী হয়ে ওঠেন এবং রাগে বলটি সজোরে মাটিতে আছড়ে  ফেলেন। 

 ঘরের মাঠে রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৪ উইকেটে হারায় গুজরাত টাইটান্স। চলতি সিজনে এর আগে চিন্নাস্বামীতে গুজরাতকে হারিয়েছিল বেঙ্গালুরু।   মাত্র এক সপ্তাহের ব্যবধানে বিরাটদের হারিয়ে নিজেদের পকেটে দুই পয়েন্ট তুলে নিলেন শুভমন গিলরা।  বৃহস্পতিবার  আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বেঙ্গালুরুকে ব্যাটিংয়ে পাঠান গুজরাতের অধিনায়ক শুভমন গিল। দলের হয়ে গোড়াপত্তন করতে নেমে শুরু থেকে চালিয়ে খেলতে থাকেন বেঙ্গালুরুর বিরাট কোহলি। খানিকটা খোলসের ভিতরে ছিলেন জ্যাকব বিথল। তৃতীয় ওভারে মোহাম্মদ সিরাজের বলে ফিরে যান মাত্র ৫ রান করে। পরের ওভারেই কাগিসোর রাবাডার বলে সাজঘরের পথ ধরেন বিরাট কোহলি। তিনি করেন ১৩ বলে ২৮ রান। 

টলিউডে ফের শোকের ছায়া, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, কী হয়েছিল তাঁর?

সর্ষে ও দইয়ের অনবদ্য যুগলবন্দি! দুপুরের মেনুতে বানান বেগুন বাসন্তী

প্রতীক হাতছাড়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি মমতার

কফিন থেকে ভেসে আসছিল গোঙানো শব্দ, মৃত্যুর ২ দিন পর অলৌকিকভাবে বেঁচে উঠল বৃদ্ধা

করম পুজোর জল আনতে গিয়ে গঙ্গায় তলিয়ে মৃত্যু ছয় শিশুর

মা’কে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ, পুলিশের সামনে নিজেকে ‘ভগবান’ বলে দাবি পিশাচ ছেলের  

জেলবন্দি স্বামীর হয়ে ভোট চাইতে আসরে নামলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর স্ত্রী

ডাক্তারের সঙ্গে নৈশভোজ করছে আরশোলা! JW Marriott-হোটেলে অবাক কাণ্ড

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

সিঁধ কেটে ঘরে ঢুকে ইট দিয়ে মাথা থেঁতলে গৃহবধূকে খুন! চাঞ্চল্য ফুলিয়ায়

তৃণমূলের প্রতীক ফ্রিজ মামলার জরুরি শুনানির আবেদন গ্রহণ করল সুুপ্রিম কোর্ট

গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান