ইডেনে প্রাক্তন দলের মুখোমুখি হবেন শ্রেয়াস, কলকাতা-পাঞ্জাবের ম্যাচে প্রথম একাদশে কারা?

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলের চলতি মরশুমে একেবাড়েই ফর্মে নেই  কলকাতা নাইট রাইডার্স (KKR)। শুরুতেই হতাশাজনক ফল করেছে তারা। পরপর দুটি ম্যাচই হেরেছে। ঘরের মাঠে ইডেনে হেরেছে একটি ম্যাচ। আজ সোমবার ইডেনেই তৃতীয় ম্যাচে  পাঞ্জাব কিংসের (PBKS) মুখোমুখি হবে কেকেআর। টানা তৃতীয় ম্যাচে হারের লজ্জা হার এড়ানোর চ্যালেঞ্জের মুখোমুখি হবে তারা। অন্যদিকে এই ম্যাচে প্রাক্তন দলের বিরুদ্ধে খেলবে শ্রেয়াস আইয়ার। সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দলের প্রথম একাদশে থাকবে নজর।  

 কলকাতা নাইট রাইডার্সের সমস্যা শুধু খেলোয়াড়ের অভাবই নয়, তাদের দলীয় সমন্বয় এবং কৌশল নিয়েও সমস্যা রয়েছে। ২০২৪ সালের আইপিএলে  দলকে ট্রফি জেতানো অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে ধরে না রাখার সিদ্ধান্ত  এখন পড়েছে প্রশ্নের মুখে। শ্রেয়াস আইয়ার বর্তমানে পাঞ্জাব কিংসের অধিনায়ক এবং তাঁর দলটি দুর্দান্ত ফর্মে রয়েছে।কলকাতা নাইট রাইডার্স এই  মরশুমে অজিঙ্ক রাহানে-কে অধিনায়ক  করেছে। রাহানে নিঃসন্দেহে  ভালো ইনিংস খেললেও দলকে জেতাতে ব্যর্থ হয়েছেন। অনেকেই বলছেন  কেকেআর-এর  ভারসাম্য এখনও ঠিক নেই। ফিন অ্যালেন, টিম সাইফার্ট এবং রাচিন রবীন্দ্রের মতো নিউজিল্যান্ডের খেলোয়াড়দের সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না বলেও কথা উঠেছে।  এছাড়াও, সুনীল নারিনের  খারাপ ফর্ম এবং ক্যামেরন গ্রিনের বোলিং করার অক্ষমতা দলের ভারসাম্যে প্রভাব ফেলছে। কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং নিয়েও উদ্বেগ রয়েছে। আগের ম্যাচে ২২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কেকেআর মাত্র ১৬১ রান  করে। মিডল ও লোয়ার অর্ডারে স্থিতিশীলতার অভাব স্পষ্ট ছিল।

অন্যদিকে, পাঞ্জাব কিংস দুর্দান্ত ফর্মে আছে।  শ্রেয়াসের দল প্রথম দুটি ম্যাচেই  জিতেছে  এবং আত্মবিশ্বাসে ভরপুর। অধিনায়ক শ্রেয়াস আইয়ার দৃঢ়ভাবে দলকে নেতৃত্ব দিচ্ছেন। তরুণ ব্যাটসম্যান কুপার কনলি তিন নম্বরে দুর্দান্ত খেলছেন, অন্যদিকে প্রভসিমরান সিং এবং প্রিয়ংশ আর্য দলকে  এগিয়ে নিয়ে যাচ্ছেন। বোলিং বিভাগে, অর্শদীপ সিং, মার্কো জ্যানসেন এবং যুজবেন্দ্র চাহালের মতো বোলাররা দলে ভারসাম্য  এনেছেন। 

 কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ :  ফিন অ্যালেন, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), আংকৃশ রঘুবংশী (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, রিংকু সিং, রমনদীপ সিং, অনুকুল রায়, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, ব্লেসিং মুজারাবানি এবং বৈভব অরোরা।

ইমপ্যাক্ট  প্লেয়ার: কার্তিক ত্যাগী

পাঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ: প্রভসিমরান সিং (উইকেটরক্ষক), কুপার কনলি, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টয়নিস, মার্কো জ্যানসেন, জেভিয়ার বার্টলেট, অর্শদীপ সিং, বিজয়কুমার বৈশাক এবং যুজবেন্দ্র চাহাল।

ইমপ্যাক্ট  প্লেয়ার: প্রিয়াংশ আর্য

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা