চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ভবিষ্যতের তারকা’, বৈভবকে নিয়ে যা যা বললেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার

নিজস্ব প্রতিনিধি: বয়স ১৫ বছর হলে কি হবে তাঁর দাপটের কাছে আইপিএলে নাজেহাল হচ্ছেন বিশ্বের দাপুটে বোলাররা। ভারতের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশীর খেলায় মুগ্ধ ক্রিকেটবিশ্ব। তার খেলার ধরণের  প্রশংসা করেন বিশ্বের নামী-দামী ক্রিকেটাররা। এবার  বৈভবের প্রশংসায় পঞ্চমুখ পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার।  তাকে ভবিষ্যতের তারকা আখ্যা দিয়ে আইয়ার বলেন,  বৈভবের মধ্যে অসাধারণ প্রতিভা রয়েছে। রবিবার লখনউ ও পঞ্জাবের মধ্যে ম্যাচের পর শ্রেয়স এই মন্তব্য করেন।  

মাত্র ১৫ বছর বয়সেই সূর্যবংশী  আইপিএলে চর্চার কেন্দ্রবিন্দুতে  উঠে এসেছেন। তিনি ছয় ইনিংসে ২৩৬-এরও বেশি অবিশ্বাস্য স্ট্রাইক রেটে ২৪৬ রান করেছেন। ইনিংসের শুরুতে তাঁর নির্ভীক ব্যাটিং শুধু রাজস্থানকে শক্তিশালী জয় এনে দেয়নি, বরং পুরো লিগ জুড়ে ক্রিকেটমহলের দৃষ্টি আকর্ষণ করেছে। শ্রেয়স  বলেছেন, “সে একজন অসাধারণ প্রতিভার অধিকারী এবং তাকে বর্ণনা করার জন্য আমি যত বিশেষণই ব্যবহার করি না কেন, তা যথেষ্ট হবে না। তার ব্যাটের সাবলীল গতি, ডেলিভারির আগে তার ছন্দ ও গতি দেখে আমার মনে হয়, সে ভবিষ্যতের একজন তারকা খেলোয়াড়।”  পঞ্জাব অধিনায়কের  এই প্রশংসা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ তিনি নিজেও  চলতি মরশুমে  দুর্দান্ত ফর্মে  রয়েছেন। পাঞ্জাব অধিনায়ক ২০৮ রান করেছেন।

আরও পড়ুন: গুজরাতের বিরুদ্ধে ম্যাচে শতরান করা তিলকের কানে দিয়েছিলেন কোন মন্ত্র, জানালেন হার্দিক  

শ্রেয়স আরও বলেছেন,  ‘আমি যখনই খেলোয়াড়দের সঙ্গে কথা বলি, আমার একটাই বার্তা থাকে, কাউকে অনুকরণ করার চেষ্টা করো না। যখন তুমি নিজের মতো করে নির্ভীক ও আক্রমণাত্মক হবে, তখন কাউকে নকল করার প্রয়োজন হয় না।’ তাঁর ব্যাখ্যা,  এই মানসিকতাই পঞ্জাবের টপ অর্ডারের সাফল্যের মূল কারণ। তিনি বলেন, বৈভবের  সতীর্থ থেকে প্রতিপক্ষ সকলেই তার শট এবং স্থিরতার প্রশংসা করছে।  

Published by:

Share Link:

More Releted News:

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

গুজরাতের বিরুদ্ধে ম্যাচে শতরান করা তিলকের কানে দিয়েছিলেন কোন মন্ত্র, জানালেন হার্দিক

ব্যাটিংয়ের পর দাপুটে বোলিং, গুজরাতকে ৯৯ রানে হারাল মুম্বই

তিলক বর্মার অপরাজিত শতরান, গুজরাতকে ২০০ রানের লক্ষ্য দিল মুম্বই

 কিউইদের হারিয়ে একদিনের সিরিজে সমতা ফেরাল টাইগাররা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ