কোহলি-রোহিতকে ধরে রাখল বেঙ্গালুরু-মুম্বই, চেন্নাইয়ের হয়ে খেলবেন ধোনি

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের ক্রিকেটের দুই তারকা ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মাকে রেখে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মুম্বই ইন্ডিয়ান্স। একই সঙ্গে মহেন্দ্র সিং ধোনির আগামী বছর আইপিএলে খেলার জল্পনারও যবনিকাপাত ঘটল। কেননা, চেন্নাই সুপার কিংসের তরফেও রিটেনশনের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে খেলোয়াড় হিসাবে রয়েছে ক্যাপ্টেন কুলের।

আগামী বছর আইপিএলের জন্য ১৬ ডসেম্বর আবুধাবিতে বসতে চলেছে নিলামের আসর। আর ওই নিলামের আগেই অংশগ্রহণকারী দলগুল;ইর তরফ থেকে শনিবার রিটেনশন (ধরে রাখা) তালিকা প্রকাশ করা হয়েছে। কলকাতা নাইট রাইডার্সের তরফে ছেড়ে দেওয়া হয়েছে আন্দ্রে রাসেল ও ভেঙ্কটেশ আইয়ারকে। এছাড়া মইন আলি (২ কোটি), অনরিখ নোখিয়া ৬.৫ কোটি), কুইন্টন ডি’কক (৩.৬ কোটি), রহমানুল্লাহ গুরবাজ (২ কোটি) এবং স্পেন্সার জনসনকে দলে না রাখার কথা জানিয়ে দিয়েছে। চেন্নাই সুপার কিংসের তরফে দলে থাকা ১১ জন খেলোয়াড়কে ছেড়ে দেওয়ার কথা জানানো হয়েছে। তার মধ্যে চার বিদেশি খেলোয়াড় রয়েছেন। ওই চার জন হলেন রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, মাথিশা পাথিরানা ও স্যাম কুরেন। মহেন্দ্র সিংহ ধোনি, গতবারের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ও ‘বেবি এবি’ ডেওয়াল্ড ব্রেভিসকে দলে ধরে রাখা হয়েছে।

মুম্বই ইন্ডিয়ান্সের তরফে চার বিদেশি খেলোয়াড়কে ছেড়ে দেওয়ার কথা জানানো হয়েছে। ওই চার জন হলেন, ‘লিজাদ উইলিয়ামস, রিস টোপলে, বেবোন জ্যাকবস ও মুজিব উর রহমান। শচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকরকে লখনউ সুপার জায়ান্টসের কাছে হস্তান্তর করেছে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও আট খেলোয়াড়কে আগামী বছর দলে না রাখার কথা জানিয়ে দিয়েছে। যাদের ছেড়ে দিয়েছে তাঁরা হলেন-ময়াঙ্ক আগরওয়াল, স্বস্তিক চিকারা, টিম সেফর্ট, লিয়াম লিভিংস্টোন, মনোজ ভান্ডাগে, লুঙ্গি এনগিডি, ব্লেসিং মুজারবানি এবং মোহিত রাঠি।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের