IPL-এর ইতিহাসে সর্বকালের ১০ রেকর্ড যা আজও ভাঙা অসম্ভব, জানুন বিস্তারিত

Share:

নিজস্ব প্রতিনিধি:  আজ মেগা শনিবার (২৮ মার্চ) কারণ আজ থেকেই শুরু হচ্ছে আইপিএল। ১৯তম আসরের উদ্বোধনী ম্যাচ হবে চিন্নাস্বামী স্টেডিয়ামে। মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ (SRH) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB)। খেলা শুরুর বছর  থেকেই আইপিএল অসংখ্য রেকর্ডে পরিপূর্ণ। ২০০৮ সালের প্রথম শুরু থেকে ২০২৫ পর্যন্ত ১৮ বছর অনেক বড় বড় রেকর্ড তৈরি হয়েছে।  আইপিএলের ইতিহাসে রয়েছে সর্বকালের ১০টি রেকর্ড যা আজও ভাঙা অসম্ভব এবং ২০২৬ সালেও সেটা অক্ষত থাকবে বলে মনে করা হচ্ছে। জেনে নিন কি সেগুলি…  

১.  একটি মরশুমে সর্বোচ্চ রানের কোহলির রেকর্ডটি ১০ বছর ধরে অক্ষত  

বিরাট কোহলি আইপিএলে এমন একটি রেকর্ড গড়েছেন যা ছোঁয়া  প্রায় অসম্ভব। এই রেকর্ডটি টানা ১০ বছর ধরে অক্ষত রয়েছে।  আইপিএলের একটি মরশুমে সর্বোচ্চ ৯৭৩ রান করার রেকর্ডটি কোহলির দখলে। তিনি এই কৃতিত্ব অর্জন করেন ২০১৬ সালে। সে সময় কোহলি চারটি  শতরান  ও সাতটি অর্ধশতরান করেছিলেন। তবে, ২০২৩ সালে গুজরাট টাইটানসের হয়ে খেলা শুভমন গিল ৮৯০ রান করে এই রেকর্ডের খুব কাছাকাছি চলে এসেছিলেন। 

২. কোহলি-ডি ভিলিয়ার্স জুটির রেকর্ড 

আরসিবি-র হয়ে খেলা বিরাট কোহলি এবং এবি ডি ভিলিয়ার্স আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রানের জুটির রেকর্ডটি ধরে রেখেছেন। ২০১৬ সালে  তাঁরা গুজরাট লায়ন্সের বিপক্ষে ২২৯ রান  করেন। ২০১৬ সালের ১৪  মে অনুষ্ঠিত সেই ম্যাচে কোহলি এবং ডি ভিলিয়ার্স দুজনেই সেঞ্চুরি করেন। কোহলি ৫৫ বলে ১০৯ রান করেন, অন্যদিকে ডি ভিলিয়ার্স ৫২ বলে ১২৯ রান করেন।

৩. ক্রিস গেইলের ঝড়ো সেঞ্চুরি 

২০১৩ সালের আইপিএল মৌসুমে ক্রিস গেইল আরসিবি-র হয়ে খেলতেন। ২০১৩ সালের ২৩  এপ্রিল, তিনি পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৩০ বলে শতরান করেন। এটি আইপিএল ইতিহাসের দ্রুততম শতরান  এবং এই রেকর্ডটি এখনও অক্ষুণ্ণ রয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ডটি বৈভব সূর্যবংশীর দখলে, যিনি ২০১৫ সালে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাত্র ৩৫ বলে এই কীর্তি অর্জন করেন।

৪. আইপিএলে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড  যশস্বী জয়সওয়ালের দখলে 

আইপিএল ইতিহাসে দ্রুততম অর্ধশতকের রেকর্ডটি রাজস্থান রয়্যালসের ওপেনার যশস্বী জয়সওয়ালের দখলে। তিনি ২০২৩ সালের ১১ মে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিপক্ষে ১৩ বলে তাঁর অর্ধশতরান করেন। দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ডটি কেএল রাহুলের, যিনি ২০১৮ সালের ৮  এপ্রিল কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ১৪ বলে এই রেকর্ডটি অর্জন করেন।

৫.  আইপিএলের এক ইনিংসে ১৭টি ছক্কা গেইলের 

‘ইউনিভার্স বস’ গেইল আরও একটি রেকর্ড গড়েছেন, যা ভাঙতে এ বছরের ক্রিকেটারদের রীতিমতো বেগ পেতে হবে। ২০১৩ সালের আইপিএল মৌসুমে, আরসিবি-র হয়ে খেলার সময় গেইল এক ম্যাচে ১৭টি ছক্কা হাঁকান। পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে তাঁর ১৭৫ রানের ইনিংসে তিনি এই কীর্তি অর্জন করেন। এক ইনিংসে কোনো ব্যাটসম্যানের মারা এটিই সর্বোচ্চ ছক্কা। এটি আইপিএলে কোনো ব্যাটসম্যানের করা সর্বোচ্চ স্কোরও, যে রেকর্ডটি আজও অক্ষুণ্ণ রয়েছে।

৬. আইপিএলে এক ওভারে সর্বোচ্চ রান 

আইপিএলে এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ডটি ক্রিস গেইল এবং রবীন্দ্র জাদেজার দখলে রয়েছে। ২০১১ সালের আসরে, আরসিবি-র ক্রিস গেইল কোচি টাস্কার্সের বোলার পরশনাথ পরমেশ্বরনের করা এক ওভারে ৩৭ রান (৬ নো বল, ৬, ৪, ৪, ৬, ৬, ৪) করেছিলেন। গেইল পরপর তিনটি ছক্কা মেরেছিলেন। ২০২১ সালের আইপিএল আসরে চেন্নাই সুপার কিংসের   হয়ে খেলা জাদেজা আরসিবি-র বোলার হর্ষাল প্যাটেলের করা এক ওভারে ৩৭ রান (৬, ৬ নো বল, ৬, ৬, ২, ৬, ৪) করেন। এবার এক ওভারে ৩৭ রানের বাধা অতিক্রম করা যাবে কিনা, তা দেখার বিষয়।

৭. অভিষেক ম্যাচেই ছয় উইকেট 

ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোসেফ তার আইপিএল অভিষেকেই তাণ্ডব চালিয়েছিলেন। ২০১৯ সালের ৬  এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তার অভিষেক হয়। নিজের প্রথম ম্যাচেই তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ৩.৪ ওভারে ১২ রান দিয়ে ৬ উইকেট নেন। এই রেকর্ডটি এখনও অক্ষত রয়েছে। এটি আইপিএলের সর্বোচ্চ বোলিং ফিগারও বটে।

৮. আইপিএলে সবচেয়ে বেশি হ্যাটট্রিক  

আইপিএলের ইতিহাসে অমিত মিশ্রই একমাত্র বোলার যিনি একটি নয়, তিনটি হ্যাটট্রিক করেছেন। তিনি এই হ্যাটট্রিকগুলো করেন ২০০৮, ২০১১ এবং ২০১৩ সালে, যা সর্বোচ্চ। যুবরাজ সিং (২০০৯ সালে দুইবার) এবং যুজবেন্দ্র চাহাল (২০২২ এবং ২০২৫ সালে) প্রত্যেকে দুটি করে হ্যাটট্রিক করেছেন। একই আইপিএল মৌসুমে যুবরাজের দুটি হ্যাটট্রিক বেশ অনন্য।

৯. আইপিএলে  বেশি টানা ম্যাচ  জেতা 

কলকাতা নাইট রাইডার্স (KKR)   আইপিএলে এমন এক কীর্তি স্থাপন করেছে যা অন্য কোনো দল কখনো করতে পারেনি। ২০১৪ ও ২০১৫ মৌসুমের মধ্যে কেকেআর টানা ১০টি ম্যাচ জিতেছিল, যে ধারাটি এখনও অক্ষুণ্ণ রয়েছে। অন্য কোনো দল এই কৃতিত্ব অর্জন করতে পারেনি। ২০১৪  সালে কলকাতা  ট্রফি জিতেছিল। এছাড়াও, কেকেআর টানা ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে। সেই আইপিএল জয়ের পর তারা চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতেও পাঁচটি ম্যাচ জিতেছিল।

১০. এক মৌসুমে আইপিএলে সবচেয়ে বেশি ক্যাচ কে ধরেছেন?

আইপিএলে অনেক স্মরণীয় ফিল্ডিং মুহূর্ত তৈরি হয়েছে। অসংখ্য রেকর্ডও গড়েছে। এমনই একটি রেকর্ডের অধিকারী এবি ডি ভিলিয়ার্স। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ২০১৬ সালে তিনি মোট ১৯টি ক্যাচ ধরেছিলেন। এক মৌসুমে কোনো ফিল্ডারের (উইকেটরক্ষক নন) নেওয়া এটিই সর্বোচ্চ ক্যাচ।

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, মামলা দায়ের

চিকেন, মাছ নাকি মাটন? শরীরের জন্য কোন প্রোটিন সবচেয়ে উপকারী?

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মোদির মন্ত্রিসভা থেকে ছুটি দুই মন্ত্রীর! কারা তাঁরা?

বিজেপি ছাড়লেন প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই