অতিরিক্ত সময়ের গোলে মান রক্ষা, বিশ্বকাপে টিঁকে রইল ইরান

শেষ ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রকে হারালেই শেষ ষোলয় চলে যাবে ইরান।

Share:

নিজস্ব প্রতিনিধি, দোহা: বাঁচা-মারার ম্যাচে ভাগ্যের সহায়তা পেল ইরান। শুক্রবার ওয়ালসের বিরুদ্ধে ইনজুরি টাইমে এক মিনিটের ব্যবধানে দুই গোল করে বিশ্বকাপে টিঁকে রইলেন মেহেদি তারেমিরা। শেষ ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রকে হারালেই শেষ ষোলয় চলে যাবে ইরান।

চলতি বিশ্বকাপে কার্যত চমক দেখিয়ে চলছে এশিয়ার দলগুলি। আর্জেন্টিনাকে হারিয়েছে সৌদি আরব। জার্মানিকে হারিয়েছে জাপান। আর উরুগুয়েকে রুখে দিয়েছে দক্ষিণ কোরিয়া। সেখানে প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে লজ্জার হার জুটেছিল ইরানের। বিশ্বকাপে টিঁকে থাকতে গেলে এদিন ওয়ালসের বিরুদ্ধে জিততেই হত মেহেদি তারেমি-সর্দার আজিমুনদের। কিন্তু দোহার আহমদ আল বিন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ইরানকে চেপে ধরেন ওয়ালসের ফুটবলাররা। আচমকাই ১৬ মিনিটের মাথায় ইরানের গোলিজাদা ওয়ালসের গোলরক্ষককে পরাস্ত করে জালে বল গড়ান। কিন্তু অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়। আজমুন গোলের কাছাকাছি এসেও ফিনিশ করতে পারেনি। বেশ কয়েকবার দলের নিশ্চিত পতন রুখে দেন ওয়ালস অধিনায়ক হেনেসি।

প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পরে দ্বিতীয়ার্ধে তেড়েফুঁড়ে নামে ইরানের ফুটবলাররা। ৫১ মিনিটে আজমুনের শট পোস্টে লেগে ফিরে আসে। এক মিনিট পর ফের তারেমির শট পোস্টে লেগে ফিরে আসে। ৬৬ মিনিটে আজমুনকে তুলে নিয়ে করিম আনসারিফর্ডকে নামান ইরানের কোচ। ৮৪ মিনিটে বল দখলের লড়াইয়ে ইরানের মেহেদি তারেমির মুখে সরাসরি লাথি কষিয়ে লালকার্ড দেখেন ওয়েলস গোলরক্ষক। যার ফলে ১০ জনকে নিয়ে খেলতে হয় ওয়েলসকে।  আর সেই সুযোগ কাজে লাগিয়ে ঝাঁপিয়ে পড়েন মেহেদি তারেমিরা। ইনজুরি সময়ের নয় মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন রোজবেহ চেশমি। তার দুই মিনিটের মাথায় ফের গোল করে ইরানের জয় নিশ্চিত করেন  রামিন রেজাইন।

 

 

 

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL