শ্রেয়সদের চুনকাম করার পরেই আয়ারল্যান্ড শিবিরে গৃহযুদ্ধ, আচমকা ইস্তফা কোচের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বজয়ী টিম ইন্ডিয়াকে চুনকাম করে রবিবারই (২৮ জুন) টি টোয়েন্টি সিরিজ জিতেছে আয়ারল্যান্ড। তবে কয়েক ঘন্টার মধ্যেই জয়ের আনন্দ ফিকে হয়ে গেল। ভারতকে চুনকাম করার পরেই আয়ারল্যান্ড শিবিরে শুরু হয়েছে মুষলপর্ব। আচমকাই ইস্তফা দিয়েছেন দলের প্রধান কোচ হেনরিখ মলান। আগামী বছর পর্যন্ত তাঁর চুক্তি ছিল। কিন্তু চুক্তির মেয়াদ শেষের আগেই কোচের পদ থেকে মলানের সরে দাঁড়ানোর খবরে আনেকেই চমকে গিয়েছেন। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, ‘দু’পক্ষের সহমতের ভিত্তিতেই সরে দাঁড়িয়েছেন মলান। তাঁর জায়গায় নতুন কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন গ্যারি উইলসন।’

চার বছর আগে ২০২২ সালে আয়ারল্যান্ড ক্রিকেট টিমের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন হেনরিখ মলান। পাঁচ বছরের জন্য তাঁকে কোচ হিসেবে নিয়োগ করে আইরিশ ক্রিকেট বোর্ড। কোচ হিসেবে দলকে সাফল্য এনে দিয়েছিলেন। ২০২২ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল আইরিশরা। ২০২৪ সালেও আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে জয় হাসিল করেছিল। ওই বছরই ঘরের মাঠে টেস্ট সিরিজে জিম্বাবোয়েকে পরাস্ত করেছিল আয়ারল্যান্ড। কোচ হিসেবে শেষ ম্যাচেও জয় পেয়েছেন মলান। গতকাল রবিবারই বিশ্বজয়ী ভারতকে এক রানে হারিয়ে টি টোয়েন্টি সিরিজ কব্জা করেছে আইরিশরা। দুই ম্যাচের সিরিজ ছিল। দুই ম্যাচেই জয় পেয়েছেন লরকান টাকাররা। কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানাতে গিয়ে মলান বলেছেন, ‘আয়ারল্যান্ড ক্রিকেট টিমের কোচ হিসেবে দায়িত্ব পালন আমার কাছে বিশেষ গর্বের।সারা জীবন এই যাত্রা মনে থাকবে।’ আগামী অগস্টে আফগানিস্তানের বিরুদ্ধে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ খেলবে আইরিশরা। ওই সিরিজই নয়া কোচ গ্যারি উইলসনের অগ্নিপরীক্ষা।

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের