করোনার অতিমারীতে ইতালির ফুটবল ক্লাবগুলির ক্ষতি ৩২,৮২২ কোটি টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাণঘাতী করোনাভাইরাসের থাবায় স্থবির হয়ে পড়েছিল বিশ্ব ক্রীড়াঙ্গন। থমকে গিয়েছিল খেলাধুলো। আর তার ফলেই লক্ষ লক্ষ কোটি টাকা ক্ষতির মুখে পড়তে হয়েছিল ক্রীড়ার সঙ্গে যুক্ত সংস্থাগুলিকে। শুধুমাত্র ইতালির ফুটবল ক্লাবগুলির আর্থিক ক্ষতির পরিমাণ শুনলে অনেকের চক্ষু চড়কগাছ হয়ে উঠতে পারে। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদনে (রিপোর্টক্যালসিও) বলা হয়েছে, ২০১৯ থেকে ২০২২ মরসুমে ইতালির ফুটবল জগ‍ত ৩৬০ কোটি ইউরো (ভারতীয় মুদ্রায় ৩২,৮২২ কোটি টাকা) ক্ষতির সন্মুখীন হয়েছে।

করোনা অতিমারী বিশ্বের যে সব দেশে তাণ্ডবনৃত্য চালিয়েছিল তার মধ্যে অন্যতম ইতালি। এক সময়ে করোনায় দৈনিক আক্রান্ত ও মৃত্যুর নিরিখে বিশ্বে শীর্ষস্থান দখল করেছিল। অর্থনৈতিক স্থবিরতা নেমে এসেছিল পোপের দেশে। আর সেই অর্থনৈতিক মন্দার দায়ভার নিয়ে ইস্তফা দিতে হয়েছিল ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তেকে।

ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন ‘রিপোর্টক্যালসিও’-তে বলা হয়েছে, করোনার অতিমারীর সময়ে ইতালির পেশাদার ফুটবল ক্লাবগুলি ৩৬০ কোটি ইউরো ক্ষতির মুখে পড়েছিল। ঘরোয়া ফুটবলের শীর্ষ তিন স্তরের (সিরি ‘আ’, সিরি ‘বি’ও সিরি ‘সি’) ক্লাবগুলো বছরে গড়ে ১২০ কোটি ইউরো করে হারিয়েছে। সবথেকে বেশি আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে ২০২১-২২ মরসুমে। ওই বছরে ক্লাবগুলি ১৪০ কোটি ইউরো লোকসান করেছে। করোনার প্রকোপ শুরুর আগে যেখানে ২০১৮-১৯ মরসুমে টিকিট বিক্রি থেকে আয় হয়েছিল ৩৪ কোটি ১০ লাখ ইউরো, সেখানে ২০২০-২১ মরসুমে টিকিট বিক্রি করে ক্লাবগুলি আয় করেছে ২২ কোটি ৬০ লাখ ইউরো। তবে ওই ক্ষতি কাটিয়ে ওঠা যাবে বলেও বার্ষিক প্রতিবেদনে আশাপ্রকাশ করা হয়েছে।

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের