মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে আর আন্তর্জাতিক ফুটবল না খেলার ঘোষণা দিয়েছিলেন। লিও’র পদাঙ্ক অনুসরণ করে এবার আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা জানালেন কলম্বিয়ার অন্যতম সেরা তারকা ফুটবলার তথা জাতীয় দলের অধিনায়ক হামেস রদ্রিগেজ । মঙ্গলবার ৯১৫ সেপ্টেম্বর) সমাজমাধ্যমে এক পোস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস নেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। ৩৫ বছর বয়সী ফুটবলারের এমন ঘোষণায় হতচকিত হয়ে পড়েছেন কলম্বিয়ার ফুটবলপ্রেমীরা।

২০০৭ সালে কলম্বিয়ার অনূর্ধ্ব ১৭ দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন হামেস। ১১ ম্যাচে তিন গোল করেন। ২০১১ সালে কলম্বিয়ার অনূর্ধ্ব ২০ দলের হয়ে খেলেন। ৫ ম্যাচে তিনটি গোল করে নজর করেন। ওই বছরই ডাক পান কলম্বিয়ার জাতীয় দলে। তার পর থেকে টানা ১৫ বছর দেশের জার্সি গায়ে আন্তর্জাতিক ফুটবলে অংশ নিয়েছেন। দাপিয়ে বেড়িয়েছেন সবুজ ঘাসের উপরে। দেশের হয়ে ১৩১টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। গোল করেছেন ৩১টি। ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে বিশ্ব ফুটবলে নজর কেড়েছিলেন। তাঁর অবিশ্বাস্য নৈপুণ্যেই ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছায় কলম্বিয়া। সেই আসরে ছয় গোল করে শীর্ষ গোলদাতা হিসেবে ‘গোল্ডেন বুট’ পেয়েছিলেন।

জাতীয় দলের হয়ে যেমন একের পর এক ম্যাচে পরিত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন রদ্রিগেজ, তেমনই ক্লাব ফুটবলেও গোল মেশিন হয়ে ওঠেছিলেন। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে ২০১৪ থেকে ২০২০ মরশুম পর্যন্ত খেলেছিলেন। ৮৫ ম্যাচে ২৯ গোল করেছিলেন। রিয়াল মাদ্রিদ থেকে ধারে চলে যান জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখে। ৪৩ ম্যাচে বায়ার্নের জার্সি গায়ে ১৪ গোল করেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানান ৩৫ বছর বয়সী ফুটবলার। জল ভরা চোখ নিয়ে আবেগাপ্লুত কণ্ঠে কলম্বিয়ার অধিনায়ক বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সাথে বিদায় নিচ্ছি কারণ আমি জানি যে দেশের জন্য আমি আমার সর্বোচ্চ সবকিছু উজাড় করে দিয়েছি।’

বাবা হরিবংশ রাই বচ্চনের স্বরণে অযোধ্যায় ১৫ কোটির জমিতে ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

পুজোয় উত্তরবঙ্গ ঘুরতে বিশেষ বাস! কখন কোথা থেকে ছাড়বে? সময়সূচি জানাল NBSTC

শ্রীভূমি-কাণ্ড থেকে শিক্ষা! পাইলটদের সুবিধার্থে দুর্গাপুজোয় পানাগড়ে নিষিদ্ধ লেজার শো

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র ছুড়ে সৌদি আরবের এফ–১৫ যুদ্ধবিমান ধ্বংস করল হুতি বিদ্রোহীরা

জালালখালি বাজারে দুঃসাহসিক চুরি, সর্বস্বান্ত দুই ব্যবসায়ী, ক্ষতি কয়েক লক্ষাধিক টাকা

স্বস্তিতে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টের

দিশা সালিয়ানের মৃত্যু রহস্যের তদন্তে আরজি কর খ্যাত সিবিআই অফিসার সীমা পাহুজা

ভারতীয় নৌজাহাজে পাক যুদ্ধজাহাজের ধাক্কা, ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব নয়া দিল্লির

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য