ম্যাচের আগে ব্রাজিলকে হুমকি জাপানের স্ট্রাইকারের, কোচও দিলেন বিশেষ বার্তা

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হতে চলেছে জাপান। প্রতিপক্ষ শক্তিশালী হলেও নিজেদের হালকাভাবে না নেওয়ার বার্তা দিয়েছেন জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু। তাঁর স্পষ্ট বক্তব্য, ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল হলেও জাপান মোটেই সহজ প্রতিপক্ষ নয়।

সুইডেনের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে গ্রুপ এফ-এর রানার্স-আপ হিসেবে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে জাপান। ডালাসে অনুষ্ঠিত সেই ম্যাচে প্রথমে গোল করে জাপানকে এগিয়ে দেন দাইজেন মায়েদা। পরে সমতা ফেরায় সুইডেন। নকআউটে ওঠার জন্য সেই ড্র-ই জাপানের জন্য যথেষ্ট ছিল। জাপান শক্তি, সামর্থ্য দিক থেকে এগিয়ে থাকলেও সেলেসাওদের নিয়ে একেবারেই ভীত নন জাপানের ফরোয়ার্ড দায়জেন মায়েদা।  বলেন, ‘আমার বিশ্বাস, ম্যাচটি খুবই গতিময় হবে। তবে আমরা যদি নিজেদের খেলাটা ঠিকভাবে খেলতে পারি, তাহলে যেকোনো প্রতিপক্ষকেই হারানো সম্ভব। আমরা এখনও ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি। এতদিন ধরে যা গড়ে তুলেছি এবং যেভাবে নিজেদের মধ্যে সমন্বয় তৈরি করেছি, সেটি যদি মাঠে ঠিকভাবে তুলে ধরতে পারি, সেটাই হবে প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।” তিনি  মনে করেন, জাপানের নকআউটে ওঠা শুধু দেশের ফুটবলের অগ্রগতির প্রমাণ নয়, গোটা এশিয়ার ফুটবলের জন্যও ইতিবাচক বার্তা। 

আরও পড়ুন: বিশ্বকাপে মহা অঘটন! জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল ইকুয়েডর 

ম্যাচের পর কোচ হাজিমে মোরিয়াসু বলেন, গত বছরের অক্টোবরে টোকিওতে ব্রাজিলকে ৩-২ গোলে হারানোর স্মৃতি তাঁদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। সেটিই ছিল ব্রাজিলের বিরুদ্ধে জাপানের ইতিহাসে প্রথম জয়। সেই ম্যাচ প্রমাণ করে দিয়েছে, বিশ্বের সেরা দলগুলোর বিরুদ্ধেও জাপান লড়াই করতে সক্ষম।  তিনি বলেন, ‘আগেরবার আমরা ব্রাজিলকে দেখিয়েছি যে আমরা সহজ প্রতিপক্ষ নই। ব্রাজিল বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিধর দল, তাদের প্রতি আমাদের যথেষ্ট সম্মান রয়েছে। কিন্তু ম্যাচে কী হবে তা আগে থেকে বলা যায় না। আমাদেরও জয়ের সুযোগ থাকবে।’ হিউস্টনে গ্রুপ ‘সি’ চ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই ২৯ জুন মাঠে নামবে ‘সামুরাই ব্লু’ শিবির। কার্লো আনচেলত্তির দল দুটি জয় ও একটি ড্র নিয়ে গ্রুপসেরা হয়ে নকআউটে উঠেছে। যদিও দুই দলের পরিসংখ্যানে এগিয়ে রয়েছে ব্রাজিল। এখন পর্যন্ত ১৪টি মুখোমুখি ম্যাচের ১১টিতে জয় পেয়েছে সেলেসাওরা।

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের