কামিন্সকে তুলে নিয়ে দলবদলের সেরা চমক বাগান শিবিরের

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি দলবদলের মরশুমে অন্যতম সেরা চমক দিল মোহনবাগান। দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল আগামী মরশুমে সবুজ-মেরুণ জার্সি গায়ে চাপাতে চলেছেন অস্ট্রেলিয়ার জেসন কামিন্স।

সূত্রের খবর, সেই কামিন্সের সঙ্গে মোহনবাগানের আগামী মরশুমে খেলার ব্যাপারে কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে। তবে যেহেতু চুক্তিপত্রে এখনও স্বাক্ষর হয়নি কাজেই কত টাকার বিনিময়ে কামিন্স আসছেন, এবং কত বছর তাঁর সঙ্গে চুক্তি হচ্ছে মোহনবাগানের সেই সম্বন্ধে এখনই কিছু জানা যায়নি।

মোহনবাগান কর্তারা এবার শুরু থেকেই কামিন্সকে দলে নেওয়ার জন্য আগ্রহণ প্রকাশ করেছিলেন। কেননা বছর ২৭-এর এই ফুটবলারটির অভিজ্ঞতার ভাঁড়ার যথেষ্ট ভালো। এ লিগে খেলার অভিজ্ঞতাও তাঁর রয়েছে। গোলটাও ভালো চেনেন। কাজেই কামিন্স দলে এলে মোহনবাগানের শক্তি যে অনেকটা বৃদ্ধি পাবে তা আর বলার অপেক্ষা রাখে না।

এদিকে কামিন্সকে দলে নিলে জন কাউকোর ভবিষ্যৎ নিয়ে এখনও দোটানায় পালতোলা নৌকার শিবির। তাঁর বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেননি বাগান কর্তারা। অন্য দিকে হুগো বৌমাসও থাকবেন কি না তাও চূড়ান্ত নয়।

আরও জানতে পড়ুন: দশম উচ্চতম শৃঙ্গ মাকালুও জয় করল পিয়ালি

তবে কামিন্সকে দলে পেলে অবশ্যই মোহনবাগান-এর আপ ফ্রন্ট অনেক শক্তশালী হবে এই বিষয়ে কোনও সন্দেহ নেই।

আগামী আইএসএল-ও ভালো রেজাল্ট করে বদ্ধ পরিকর মোহনবাগান কর্তারা। এছাড়া এএফসি কাপের দিকেও নজর রয়েছে তাঁদের। সুতরাং শক্তিশালী দল গড়াই এখন তাঁদের একমাত্র লক্ষ্য। তবে ডিফেন্সে তিরি ও স্লাভকো চলে যাওয়ায় তাঁদের পরিবর্তে কাকে দলে নেওয়া হবে তা এখনও চূড়ান্ত নয়। তবে এক সপ্তাহের মধ্যে বড় চমক কি দেন সবুজ-মেরুণ কর্তারা সেই দিকেই নজর রয়েছে সকলের।

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?