প্রথম এগারোয় বুমরা নিশ্চিত, সংশয় অভিষেককে নিয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: সবে শুরু হয়েছে বিশ্বকাপ, কিন্তু শুরুতেই চোট ও ফিটনেস সমস্যা চিন্তা বাড়াচ্ছে টিম ইন্ডিয়ার শিবিরে। আজ নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচটি কার্যত রবিবারের বহু প্রতীক্ষিত পাকিস্তান ম্যাচের আগে শেষ প্রস্তুতির মঞ্চ। তবে এই ম্যাচের আগেই অন্তত তিন জন ক্রিকেটারের শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্ট।

সবচেয়ে বেশি আলোচনায় ওপেনার অভিষেক শর্মা। মুম্বইয়ে প্রথম ম্যাচে ইউএসএ-র, বিরুদ্ধে খেললেও প্রথম বলেই শূন্য রানে ফিরে যান তিনি। সেই ম্যাচের পরই অসুস্থ হয়ে পড়েন অভিষেক এবং সংক্রমণের কারণে নয়াদিল্লিতে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। এখন প্রশ্ন, আজ বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে তাঁকে খেলানো হবে কি না। পাকিস্তান ম্যাচের আগে ম্যাচ প্র্যাকটিস করানোর জন্য অভিষেককে একাদশে রাখা হতে পারে বলেই ইঙ্গিত। তবে তিনি পুরোপুরি ফিট না হলে তাঁর জায়গায় ফের সুযোগ পেতে পারেন সঞ্জু স্যামসন।

আরও পড়ুন:দুঃসংবাদ ভারতীয় শিবিরে, অনুশীলনে বুমরার বলে চোট পেলেন ঈশান কিশন

ফিটনেস চিন্তা রয়েছে জশপ্রীত বুমরাওকে ঘিরে। অসুস্থতার কারণে প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে আজ বিশ্বকাপে তাঁর মাঠে নামার সম্ভাবনা প্রবল। নেটে অনুশীলন করেছেন বুমরা, ফলে তাঁকে খেলানো হলে জায়গা হারাতে পারেন মহম্মদ সিরাজ। যদিও সিরাজ ইউএসএ ম্যাচে তিন উইকেট নিয়ে ভালো ছাপ ফেলেছিলেন। বুমরা ফিরলে অর্শদীপ সিংয়ের সঙ্গে তিনিই পেস আক্রমণের মূল ভরসা হবেন।

চোট কাটিয়ে দলে ফিরেছেন ওয়াশিংটন সুন্দরও। স্পিন অলরাউন্ডার হিসেবে তাঁকে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হতে পারে। আজ নামিবিয়ার বিরুদ্ধে রিঙ্কু সিংয়ের বদলে তাঁকে খেলিয়ে দেখে নেওয়ার সম্ভবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, বিশেষ করে পাকিস্তান ম্যাচের উইকেট যদি ধীরগতির হয়, সে কথা মাথায় রেখেই।

প্রথম ম্যাচে ভারতের টপ অর্ডার ব্যর্থ হলেও অধিনায়ক সূর্যকুমার যাদব দলকে বড় রান তুলতে সাহায্য করেছিলেন। দিল্লির উইকেট ওয়াংখেড়ের মতো ধীর হওয়ার সম্ভাবনা কম এবং মাঠ তুলনামূলক ছোট। ফলে আজ ২২০-২৩০ রানের ম্যাচ দেখার আশা করা হচ্ছে। সব মিলিয়ে, নামিবিয়ার ম্যাচকে পাকিস্তান লড়াইয়ের আগে শেষ মহড়া হিসেবেই দেখছেন টিম ইন্ডিয়া।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে