চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, অনুশীলনে বুমরার বলে চোট পেলেন ঈশান কিশন

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অসুস্থতা আর চোট সংক্রান্ত দুঃসংবাদ যেন কিছুতেই পিছু ছাড়ছে না টিম ইন্ডিয়ার। অসুস্থতার কারণে টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে অনিশ্চিত ভারতের রান মেশিন অভিষেক শর্মা। আর বুধবার (১১ ফেব্রুয়ারি) অনুশীলনের সময়ে স্পিডস্টার যশপ্রীত বুমরার বলে চোট পেয়েছেন ঈশান কিশন। যদিও তাঁর চোট কতটা গুরুতর, বৃহস্পতিবারের ম্যাচে তিনি নামতে পারবেন কিনা, তা নিয়ে বিসিসিআই বা ভারতীয় দলের তরফে কিছু জানানো হয়নি।

জয় দিয়ে ঘরের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু করলেও আমেরিকার মতো দুর্বল দলের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স যথেষ্টই উদ্বেগজনক। কেননা, ওয়াংখেড়ে স্টেডিয়ামে আমেরিকার অনামী বোলারদের সামলাতে খাবি খেয়েছিলেন ঈশান কিশন-রিঙ্কু সিংহ-হার্দিক পাণ্ড্যরা। অধিনায়ক সূর্যকুমার যাদব ব্যাট হাতে প্রতিরোধ না গড়ে তুললে চরম লজ্জার মুখে পড়তে হচ্ছিল টিম ইন্ডিয়া।

আমেরিকার মতো নামিবিয়াও বিশ্ব ক্রিকেটে দুধের শিশু। যদিও সুপার এইট নিশ্চিত করতে বৃহস্পতিবারের ম্যাচে জয় ছাড়া অন্য কিছু বাবতে নারাজ গৌতম গম্ভিরের শিষ্যরা। প্রথম ম্যাচের বুল ত্রুটি শুধরে নিয়ে নামিবিয়ার বিরুদ্ধে নামতে চাইছেন ঈশান কিশনরা। ম্যাচের আগের দিন অনুশীলনে নেমেছিল টিম ইন্ডিয়া। নেটে ব্যাট করছিলেন ঈশান। বল করছিলেন যশপ্রীত বুমরা। সব কিছু ঠিকঠাকই চলছিল। আচমকাই বুমরার একটি ইয়র্কার গিয়ে ঈশানের পায়ে আঘাত করে। বুড়ো আঙুলে চোট পেয়ে মাটিতে বসে যন্ত্রণায় কাতরাতে থাকেন তরুণ ব্যাটার। মাঠে চুটে যান ফিজিও সহ মেডিকেল টিমের সদস্যরা। খানিকটা শুশ্রুষার পরে ফের ব্যাট করতে শুরু করেন ঈশান। কিন্তু চোখে-মুখে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট। শেষ পর্যন্ত মিনিট পাঁচেক বাদেই অনুশীলনে ক্ষান্ত দেন তিনি।

Published by:

Share Link:

More Releted News:

হতশ্রী বোলিংয়ে ডুবল লখনউ, ঋষভের দলের বিরুদ্ধে বড় রানের লক্ষ্য রাখল শ্রেয়সের পাঞ্জাব

রিঙ্কু- অনুকূলের চওড়া ব্যাটে রাজস্থানকে হারিয়ে প্রথম জয় পেল কেকেআর

১৫৫ রানে রাজস্থানকে বেঁধে রাখলেন বরুণ-নারাইনরা

ইডেনে কলকাতা ও রাজস্থান ম্যাচে এগিয়ে কে?

মদ খেয়ে হয়রানি, নীরজ-সুমিতের নালিশের পর জ্যাভলিন কোচ নাভালকে বরখাস্ত করল PCI

রবিবাসরীয় প্রথম অ্যাওয়ে ম্যাচে বাগানের মুখোমুখি নর্থ ইস্ট লক্ষ্য তিন পয়েন্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ