বড় দায়িত্ব পেলেন বাংলার ঝুলন

খবর ইএসপিএন ক্রিকইনফোর

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বড় দায়িত্ব দেওয়া হল বাংলার ঝুলন গোস্বামীকে।

মহিলা প্রিমিয়ার লিগের মুম্বই ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে বাংলার এই ক্রিকেট কন্যার কাঁধে। বোলিংয়ে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তিনি ফ্র্যাঞ্চাইজির মেন্টরের ভূমিকা পালন করবেন। 

জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে অবসরের পর সৌরভ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজির টিম ডিরেক্টর হিসেবে যোগ দেন। সৌরভের ইচ্ছা ছিল, তাঁর দল দিল্লি ক্যাপিট্য়ালসের বোলারদের প্রশিক্ষণের দায়িত্ব নিক বাংলার মেয়ে ঝুলন। এই ব্যাপারে সৌরভ বলেন, ঝুলনকে দিল্লি ক্যাপিট্যালসের বোলারদের প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ঝুলন মুম্বই যাচ্ছেন। সরকারিভাবে এখনও ঝুলনের এই নতুন ভূমিকার ব্যাপারে কিছু জানানো হয়নি। তবে ইএসপিএন ক্রিক ইনফো নির্ভরযোগ্য সূত্রে জেনেছে ঝুলনের এই নতুন ভূমিকার কথা। 

ঝুলনের কাছে এই দায়িত্বপ্রাপ্তি অন্যদিক থেকে তাৎপর্যপূর্ণ। এই প্রথম ভারতে অনুষ্ঠিত হতে চলেছে মহিলাদের আইপিএল। চলতি মাসেই নিলাম। এখনও পর্যন্ত দুটি তারিখের কথা শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে দুটি জায়গার কথা। নিলাম হতে পারে ১১ ফেব্রুয়ারি অথবা ১২ ফেব্রুয়ারি। আর জায়গা হিসেবে বেছে নেওয়া হয়েছে দিল্লি এবং মুম্বইকে। কোথায় হবে নিলাম এবং কবে হবে, সে ব্যাপারে ভারতীয় বোর্ড কিছুদিনের মধ্যেই বিবৃতি জারি করে জানিয়ে দেবে।   গত ২৮ জানুয়ারি বোর্ড টাইটেল স্পনসরশিপের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। টাইটেল স্পনসরশিপের মেয়াদ ২০২৩-২০২৭ পর্যন্ত। 

আরও পড়ুন ঝুলনের বিকল্প ঝুলনই, দ্বিতীয় আর হবে না : হরমনপ্রীত

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের