সিংহাসনচ্যূত স্টিভ স্মিথ, ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ডের মালিক জো রুট

Share:

নিজস্ব প্রতিনিধি: টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার মালিকানা বদল ঘটল। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথকে সরিয়ে সিংহাসনে বসলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। শুক্রবার (২১ অগস্ট)হেডিংলিতে ম্যাচের তৃতীয় দিনে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের চতুর্থ ওভারে জফরা আর্চারের বলে স্লিপে আজান ওয়াইসের ক্যাচ তালুবন্দি  করেই বিশ্বরেকর্ড গড়েন রুট।

টেস্ট ক্রিকেটে এতদিন সর্বাধিক ক্যাচ তালুবন্দি করার রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথের। তিনি ২১৮টি ক্যাচ নিয়েছেন। এদিন আজান ওয়াইসের ক্যাচ পাকড়াও করার সঙ্গে সঙ্গে প্রাক্তন অজি অধিনায়ককে ছাপিয়ে যান জো রুট। এ নিয়ে টেস্টে তিনি ২১৯টি ক্যাচ তালুবন্দি করলেন। ২১০টি ক্যাচ নিয়ে তিন নম্বরে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড়। চার নম্বরে থাকা শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনের ক্যাচের সংখ্যা ২০৫টি এবং ২০০ ক্যাচ নিয়ে পঞ্চম স্থানে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিস।

টেস্টে সর্বাধিক ক্যাচ ধরার কীর্তি গড়ার আগের দিন অর্থা‍ৎ বৃহস্পতিবার (২০ অগস্ট) আরও একটি মাইলফলক ছুঁয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। ম্যাচের দ্বিতীয় দিনে টেস্টে সবচেয়ে বেশি অর্ধশতরানের রেকর্ডে তিনি নাম লিখিয়েছেন। সেই সঙ্গে শচিন তেন্ডুলকরের সঙ্গে একই বন্ধনীতে সামিল হয়েছেন। হেডিংলির প্রথম ইনিংসে ১১২ বলে ৬৬ রান করেন রুট। মারেন ১০টি চার। তেন্ডুলকারের মতো রুটও টেস্ট ক্রিকেটে ৬৮টি অর্ধশতরান করেছেন। তালিকায় দুজন যৌথভাবে শীর্ষে। এদের দুজনের পর রযেছেন ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ণ চন্দরপল। টেস্টে তাঁর অর্ধশতরানের সংখ্যা ৬৬। অ্যালান বর্ডার ও রাহুল দ্রাবিড়-দুজনেই ৬৩টি করে অর্ধশতরান করেছেন।

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

৪ লক্ষণই জানান দেবে আপনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত কিনা, এখনই জেনে সতর্ক হন

স্পেনের কাছে হারের পর গুন্ডামি, ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ মেসির সতীর্থ পারদেস

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার

দিল্লি আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারেক রহমান

আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়

আয়ুষ্মান ভারত কার্ডে পরিবারের কারও নাম নেই! কী ভাবে যোগ করবেন ফ্যামিলি মেম্বারের নাম?

নেকড়েদের সঙ্গে কেটেছে জীবন, ৮০ বছরে চিরবিদায় নিলেন ‘স্পেনের মোগলি’

সিংহাসনচ্যূত স্টিভ স্মিথ, ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ডের মালিক জো রুট

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল

গৃহবধূকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে খুন চার পাষণ্ডের