সিঙ্গাপুর ওপেনের প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন গতবারের বিজয়ী পি ভি সিন্ধু

গত সপ্তাহেও থাইল্যান্ড ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন সিন্ধু।

Share:

নিজস্ব প্রতিনিধি: সিঙ্গাপুর ওপেনে ভারতীয়দের অভিযান তেমন সুখকর হলো না। প্রথম রাউন্ডে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন গতবারের চ্যাম্পিয়ান পি ভি সিন্ধু। বিদায় নিয়েছেন এইচ এস প্রণয়-ও। গত সপ্তাহেও থাইল্যান্ড ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন সিন্ধু। তবে ২০২১ সালে বিশ্ব চ্যাম্পিয়ানশিপের রানার্স কিদাম্বি শ্রীকান্ত প্রথম রাউন্ডে জিতে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।

গত বছর সিঙ্গাপুর ওপেনে মহিলাদের খেতাব জিতেছিলেন পি ভি সিন্ধু। ফলে তাঁর ওপরে প্রত্যাশার চাপ তৈরি হয়েছিল। কিন্তু মঙ্গলবার নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি গতবারের চ্যাম্পিয়ান। বিশ্বের শীর্ষ বাছাই জাপানের আকানে ইয়ামাগুচির কাছে প্রথম সেটে দাঁড়াতেই পারেননি। ২১-১৮ গেমে প্রথম সেট হেরে যান। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে ২১-১৯ গেমে দ্বিতীয় সেট জিতে নেন সিন্ধু। কিন্তু তৃতীয় সেটে দুর্দান্তভাবে ফিরে আসেন ইয়ামাগুচি। ২১-১৭ গেমে তৃতীয় সেট জিতে নিয়ে পি ভি সিন্ধুর বিদায় নিশ্চিত করেন তিনি।

মালয়েশিয়া মাস্টার্স প্রতিযোগিতা জিতে সিঙ্গাপুর ওপেন অভিযান শুরু করেছিলেন এইচএস প্রণয়। কিন্তু জাপানের কোডাই নারাওকার কাছে স্ট্রেট সেটে হেরে যান তিনি। ৫৬ মিনিট ধরে লড়াই চলে দু’জনের। শেষ পর্যন্ত ২১-১৫ এবং ২১-১৯ গেমে পর পর দুই সেট জিতে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যান নারাওকা। এইচএস প্রণয় এবং পি ভি সিন্ধু প্রথম রাউন্ডে বিদায় নিলেও দ্বিতীয় রাউন্ডে উঠেছেন বিশ্ব চ্যাম্পিয়ানশিপের রানার্স কিদাম্বি শ্রীকান্ত। থাইল্যান্ডের কান্তাফোন ওয়াংচারোয়েনকে ২১-১৫ এবং ২১-১৯ গেমে হারিয়ে দিয়েছেন তিনি।

ঝাড়খণ্ডের জনপ্রিয় ধুসকা বানিয়ে নিন বাড়িতেই, রইল সহজ রেসিপি

অ্যালোপেশিয়ার সমস্যায় নতুন দিগন্ত! আর্থ্রাইটিসের ওষুধেই মিলবে মুক্তি

সকালে খালি পেটে জোয়ানের জল খেলে মিলবে ৬টি দারুণ উপকারিতা

সুস্থ পেটের চাবিকাঠি ত্রিফলা জুস! জানুন এর দুর্দান্ত ৬ উপকারিতা

পুষ্টিবিদদের পছন্দের শীর্ষে এই পাঁচ তেল! যা আপনার হার্ট ভাল রাখবে

জুতো পরতে গিয়েই বিপত্তি! নৌকা থেকে নদীতে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

গঙ্গা বক্ষে তেরঙ্গা উড়িয়ে ‘ভারত ভুক্তি দিবস’ পালন শান্তিপুরের মৎস্যজীবীদের

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক