চোট বেঞ্জিমার, খেলছেন না বিশ্বকাপে, এই নিয়ে তিনবার

দ্রুত আরোগ্য কামনা করেছেন কোচ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্স শিবিরে বিপর্যয়। চোট পেয়েছেন স্ট্রাইকার করিম বেঞ্জিমা। স্বেচ্ছায় তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন। এই নিয়ে তিনটি বিশ্বকাপে খেলছেন না বেঞ্জিমা। ২০১০-য়ের বিশ্বকাপে তাঁকে ছাড়াই মাঠে নেমেছিল ফ্রান্স। সেবার বিশ্বকাপের আসর বসেছিল দক্ষিণ আফ্রিকায়। ২০১৮ সালে রাশিয়ায় আয়োজিত বিশ্বকাপেও তার পায়ের জাদু দেখা যায়নি। এবার কাতার বিশ্বকাপেও তাকে দেখা যাবে না। ফ্রান্স শিবিরে নেই কান্তে এবং পগবা। ফলে, তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বাদ দিয়েই তাঁকে মাঠে নামতে হচ্ছে।

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, শনিবার অনুশীলন চলাকালীন থাইয়ে গুরুতর চোট পান এই স্ট্রাইকার। টিম ফিজিওরা তাঁর প্রাথমিক পরীক্ষা করেন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। করা হয় এমআরআই। ধরা পরে ফেমোরাল রেকটাস ইঞ্জুরি। চিকিৎসকেরা জানিয়ে দিয়েছেন, এই চোট নিয়ে বেঞ্জিমার পক্ষে কোনওভাবেই মাঠে নামা সম্ভব নয়। সুস্থ হতে কম করেও তিন সপ্তাহ সময় লাগবে।

বিশ্বকাপে খেলতে পারছেন না এই খবর শুনে মানসিক দিক থেকে ভেঙে পড়েছেন স্ট্রাইকার। টুইট করে বেঞ্জিমা জানিয়েছেন, জীবনে কখনও হাল ছেড়ে দিইনি। কিন্তু আজ দলের কথা ভাবতে হচ্ছে। দল যাতে বিশ্বকাপে ভাল ফল করতে পারে, তার জন্য জায়গা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার জায়গায় অন্য কেউ এলে দলকে সাহায্য করতে পারবে।  দলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।  বেঞ্জিমা চোট পাওয়ায় চিন্তিত কোচ দিদিয়ের ডেসচ্যাম্প। 

আরও পড়ুন দেশে দেখা দিতে পারে পোল্ট্রি ডিমের আকাল, সব যাচ্ছে কাতারে

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক