ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

Share:

নিজস্ব প্রতিনিধি: প্লে অফ যত এগিয়ে আসছে ততই দুরন্ত ফর্ম দেখাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। চলতি আইপিএলে নিজেদের টিকিয়ে রাখতে মরিয়া চেষ্টা করছে নাইট শিবির। তাই প্রত্যেক ম্যাচেই দুরন্ত পারফরমেন্স দেখাচ্ছে অজিঙ্কা রাহানের ছেলেরা। আজ, শুক্রবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটলসের মুখোমুখি হয়েছিল কলকাতা। টসে জিতে এদিন প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কেকআরের অধিনায়ক অজিঙ্কা রাহানে। আর তার এই সিদ্ধান্তের কারণ পরেই বোঝা যায়।

আরও পডুন: কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা

কারণ দিল্লির ব্যাটারদের এদিন দুরমুশ করে কলকাতার বোলাররা। একমাত্র হাফসেঞ্চুরি করে দলকে লড়াই করার মতো স্কোরে পৌঁছে দেন পথুম নিশাঙ্কা। যদিও সেটা যে যথেষ্ট নয়, তা কেকেআরের ব্যাটিং দেখেই বোঝা গেল। দিল্লির লোকেশ রাহুল যখন ব্যর্থ। তখনই একা হাতে কলকাতাকে জেতালেন ফিন অ্যালেন। লোকেশ রাহুল এদিন করেন ২৩ রান। এছাড়া সমীর রিজভি, নীতীশ রানা, স্টাবস, ভিপরাজ নিগমদের স্কোর দুই ডিজিটের অঙ্ক পার হয়নি। এমনকী দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেলের ব্যাট থেকেও আসেনি কোনও বড় রান। শেষে আশুতোষ শর্মার ৩৯ রানের জেরে কলকাতাকে ১৪৩ রানের টার্গেট দেয় দিল্লি।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটাররা। তবে দলের হয়ে গোড়াপত্তন করতে গিয়ে মাত্র ১৩ রানে আউট হয়ে যান অধিনায়ক অজিঙ্কা রাহানে। একা হাতে দলকে টেনে নিয়ে যান কেকেআরের ফিন অ্যালেন। এদিন তিনি করেন সেঞ্চুরি। রঘুবংশীর ব্যাট থেকে বড় রান আসেনি আজকের ম্যাচে। কোটিপতি খেলোয়াড় ক্যামেরন গ্রিন করেন ২৭ বলে ৩৩ রান। দিল্লিকে আট উইকেটে হারায় কেকআর। কলকাতার হয়ে এদিন দুরন্ত বোলিং করেন অনুকূল রায়। চার ওভারে ৩১ রান দিয়ে তিনি নেন দুটি উইকেট। চার ওভারে দুটি উইকেট নিয়ে ২৫ রান দেন কার্তিক তিয়াগি। বাকি বৈভব আরোর, সুনীল নারিন ও ক্যামেরন গ্রিন নিয়েছেন একটি করে উইকেট। অপরদিকে এদিন দিল্লির কোনও বোলারই দাগ কাটতে পারেননি।

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’