জিতেও স্বস্তি নেই, খারাপ খবর কেকেআর শিবিরে

মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের কিছুক্ষণ পরই এই খারাপ খবরটা শুনতে পেলেন কলকাতার ক্রিকেটাররা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলের আসরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই সবথেকে খারাপ রেকর্ড রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। এখনও পর্যন্ত এই দুই দল মোট ২৮ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে মাত্র ৭ বার জয়ের মুখ দেখেছে কেকেআর। তাই বৃহস্পতিবার রাতে খানিকটা আলাদা তাগিদ নিয়েই মাঠে নেমেছিল নাইটরা। আর মরুশহরে মুম্বই বধ করতে সক্ষম হয়েছে ইয়ন মরগান অ্যান্ড কোম্পানি। রীতিমতো দাপটের সঙ্গে ৭ উইকেটে জয় তুলে নিয়েছে তারা।

এই জয়ের ফলে একলাফে পয়েন্ট টেবিলের চতুর্থস্থানে উঠে এসেছে কলকাতা। কিন্তু তা সত্ত্বেও শান্তি নেই নাইট শিবিরে। মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের কিছুক্ষণ পরই এই খারাপ খবরটা শুনতে পেলেন কলকাতার ক্রিকেটাররা। সেটা হল মোটা অঙ্কের জরিমানা। রোহিতদের বিরুদ্ধে স্লো-ওভার রেটিংয়ের জন্য শাস্তি হয়েছে নাইট অধিনায়ক মরগানকে।

জানা গিয়েছে, মোট ২৪ লক্ষ টাকা দিতে হবে তাঁকে। কারণ, চলতি আইপিএলে এই নিয়ে দ্বিতীয়বার স্লো-ওভারের অভিযোগ এসেছে বিশ্বকাপজয়ী ইংল্যান্ড ক্যাপ্টেনের বিরুদ্ধে। এই অপরাধের জন্য ম্যাচ প্রতি জরিমানা হয়ে থাকে ১২ লক্ষ টাকা।

শুধু তাই নয়, এই স্লো-ওভার রেটিংয়ের জন্য কেকেআরের বাকি সদস্যদেরও ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা দিতে হবে। যেকোনও টি-২০ ক্রিকেটে ২০ ওভারের জন্য ৯০ মিনিট সময় ধার্য করা রয়েছে। আর এই সময়ের থেকে ৫-৭ মিনিট বেশি নিলে ম্যাচ রেফারি অপরাধ নেন না। কিন্তু মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে ২০ ওভার শেষ করতে কলকাতার বোলারদের সময় লেগেছে প্রায় ১১৫ মিনিট।     

আইএসএফ ছেড়ে ঋতব্রতের শরণাপন্ন ভাঙড়ের ‘তাজা নেতা’ আরাবুল

ভরদুপুরে কালীঘাট মন্দির ঘিরে ফেলল NSG কম্যান্ডোরা, চলছে রেইকি

ছেলের আশা মিটতেই প্রথমার সঙ্গে হাত মিলিয়ে দ্বিতীয় স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

নেতাজি ইস্যুতে অনন্ত মহারাজকে ‘কুলাঙ্গার’ বললেন বিজেপি বিধায়ক অসীম সরকার

মৃত্যুর পর ভিক্ষুকের বাড়ি-ব্যাঙ্কে মিলল ৮.৪০ লক্ষ টাকা, কর্নাটকে তাজ্জব ঘটনা!

চাঁদনি অতীত, ‘ধুরন্ধর’ নায়িকা সারা অর্জুনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন ঈশান খট্টর! জোর চর্চা

হাতে চোট নিয়েই নতুন ইতিহাস গড়লেন পন্থ, ভাঙলেন গিলের রেকর্ড

মাথা থেঁতলে নোয়াপাড়ার প্রাক্তন বিধায়কের আপ্তসহায়ককে খুন, গ্রেফতার ৩

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

সুমিতের মামলায় ডিজি’র কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট, অভিষেকের আপ্তসহায়কের রক্ষাকবচ বহাল

চিকেনের স্বাদে বদল আনতে চান? ডালিম-আখরোট দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই পদ

মাঝ রাতে সার্কিট হাউস ছাড়ার মামলায় মহুয়া’র দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টের