রবিবার প্রচণ্ড গরমে খেলাই চ্যালেঞ্জ, জানালেন নাইট ক্রিকেটার  

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল রবিবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় তাপপ্রবাহ উপলক্ষে ‘লাল সতর্কতা’ জারি করেছে আবহাওয়া দফতর। আর রবি দুপুরেই ইডেন গার্ডেন্সে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। আর ওই ম্যাচে যে বিরাট কোহলিদের চেয়েও গরমকে বেশি ভয় পাচ্ছেন শনিবার সাংবাদিক সম্মেলনে এসে তা স্বীকার করে ননিলেন নাইট ক্রিকেটার বৈভব অরোরা।  তাঁর কথায়, ‘মারাত্মক গরম পড়েছে। আগের রবিবারও আমরা লখনউয়ের বিরুদ্ধে দুপুরে খেলেছিলাম। যে আবহাওয়া হোক না কেন আমাদের খেলতে হবে। এই পরিস্থিতিতে খেলা বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ আমাদের নিতে হবে।’

আবহাওয়া দফতর রবিবারের জন্য লাল সতর্কতা জারি করলেও কলকাতা ও বেঙ্গালুরু ম্যাচের টিকিট নিয়ে হাহাকার চলছে। দর্শক আর পরিচিতদের টিকিটের অনুরোধ এড়াতে এদিন সিএবি’র অধিকাংশ পদাধিকারীর ঘরেই তালা ঝুলতে দেখা গিয়েছে। বিকেলে নাইটদের পক্ষে সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছিলেন দলের তরুণ পেসার বৈভব অরোরা। আইপিএলের সবচেয়ে দামী খেলোয়াড় মিচেল স্টার্ক এখনও পর্যন্ত জ্বলে উঠতে পারেননি। খুব একটা ছন্দে নেই। স্টার্কের পারফরম্যান্স নিয়ে দল চাপে রয়েছে কিনা জানতে চাওয়া হয়েছিল তরুণ পেসারের কাছে। প্রশ্নকর্তার উদ্দেশে পাল্টা বাউন্সার ছুড়ে নাইট ক্রিকেটার বললেন, ‘স্টার্ক ভালো বল করতে না পারায় কোনও চাপ নেই। একজন খারাপ পারফরম্যান্স করলে অন্যজন ভাল করবেন।’ বিরাট কোহলিকে থামানোর জন্য আলাদা কোনও পরিকল্পনা নেই বলেও জানিয়ে দিলেন।

রবিবার প্রচণ্ড গরমের মধ্যে দুপুরে খেলা হওয়ায় কোনও সমস্যায় পড়তে হবে কিনা জানতে চাওয়া হলে  বৈভব খানিকটা হেসে বলেন, ‘গরমের উপরে তো আমাদের কোনও নিয়ন্ত্রণ নেই।’  

ইডেনে অবশ্য বিরাট কোহলিদের চেয়ে অনেকটা এগিয়ে থেকেই নামছেন শ্রেয়স আইয়াররা। এখনও পর্যন্ত ছ’টি ম্যাচের মধ্যে চারটি জিতে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নাইটরা। উল্টোদিকে সাতটি ম্যাচের মধ্যে একটি জিতে পয়েন্ট তালিকায় সবার শেষে বেঙ্গালুরু। ইডেনে কলকাতার কাছে হারলে বিরাট কোহলিদের প্লে অফে খেলার স্বপ্ন কার্যত শেষ হয়ে যাবে।

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?