বুমরাকে পিছনে ফেলে বেগুনি টুপির মালিক নটরাজন

Share:

নিজস্ব প্রতিনিধি : এবারের আইপিএলে জসপ্রীত বুমরাকে পিছনে ফেলে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করে ফেলল সানরাইজার্স হায়দরাবাদের বোলার টি নটরাজন। এখন পর্যন্ত ১৫টি উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন নটরাজন।

গত বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। সেই ম্যাচে রাজস্থান রয়্যালসকে ১ রানে হারিয়ে দেয় হায়দরাবাদ। হায়দরাবাদের বোলারদের মধ্যে দুর্ধর্ষ বোলিং করতে দেখা যায় টি নটরাজনকে। ওই ম্যাচে ৪ ওভার বল করে নটরাজন নেয় ২ উইকেট। এই ২ উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে এখনও পর্যন্ত আইপিএলে উইকেট প্রাপকদের তালিকায় শীর্ষ স্থানে উঠে এল নটরাজন। ৮ ম্যাচে নটরাজনের ইকোনমি রেট ৮.৯৬। এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেট প্রাপক হিসাবে ‘বেগুনি টুপি’ পেয়েছে দক্ষিণ ভারতের এই খেলোয়াড়। উল্লেখ্য, ২০২০ সালে ৩৩ বছরের নটরাজনের ভারতীয় দলে অভিষেক হয়। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল নটরাজনের। এরপর ২০২২ সালে সাইরাইজার্স হায়দরাবাদ নটরাজনকে নিলামে কিনে নেয়।

নটরাজনের পর সর্বো্চ্চ উইকেট প্রাপকদের তালিকায় রয়েছে জসপ্রীত বুমরা। বুমরা নিয়েছে ১৪টি উইকেট। পাশাপাশি মস্তাফিজুর রহমান পেয়েছে ১৪টি উইকেট। এরপর উইকেট প্রাপকদের তালিকায় রয়েছে হর্ষেল প্যাটেল, মথীশা পাতিরানা, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, মুকেশ কুমার।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর