কলকাতা নাইট রাইডার্সের পূর্ণাঙ্গ খেলোয়াড় তালিকা দেখে নিন….–

Share:

নিজস্ব প্রতিনিধি: একেই বোধ হয় বলে ঝোড়ো ব্যাটিং। সোমবার (২৫ নভেম্বর) আইপিএল নিলামের শেষ লগ্নে ঝোড়ো ব্যাটিং করল কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট। শেষ লগ্নে দলে টানলেন অজিঙ্ক রাহানে, মইন আলি এবং উমরান মালিকের মতো পোড় খাওয়া ক্রিকেটারদের। ফলে নবীন-প্রবীণের মিশ্রনে শক্তিশালী দলই তৈরি করলেন শাহরুখ খান-জয় মেহতারা।

আইপিএলের রিটেন লিস্টে ৫৭ কোটি টাকা খরচ করে ছয় জন খেলোয়াড়কে দলে রেখে দিয়েছিল কেকেআরের টিম ম্যানেজমেন্ট। গতকাল রবিবার (২৪ নভেম্বর) জেদ্দায় আইপিএল নিলামের প্রথম দিনে বেঙ্কটেশ আইয়ারদের তুলতে গিয়ে ৪০ কোটি ৯৫ লক্ষ টাকা খরচ করে ফেলেছিল। হাতে ১০ কোটি ৫ লক্ষ টাকা নিয়ে সোমবার দ্বিতীয় দিনের নিলামে হাজির হয়েছিলেন বেঙ্কি মাইশোররা। খেলোয়াড় কেনার ক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় দেন। ১.৫০ কোটি টাকায় কিনে নেন ক্যারিবীয় হার্ড হিটার হিসাবে পরিচিত রোভমান পাওয়েলকে৷ গত বছড় গুজরাত টাইটান্সে খেলা অস্ট্রেলিয়ার তরুণ বাঁ হাতি পেসার স্পেন্সার জনসনকে ২ কোটি ৮০ লক্ষ টাকা দিয়ে কেনেন। এর পরে এক সময়ে কলকাতায় খেলে যাওয়া মণীশ পাণ্ডেকে ৭৫ লক্ষ টাকায় কেনার পথে হাঁটেন।  তার পর দীর্ঘক্ষণ চুপচাপ বসে ছিলেন টাকার থলি নিয়ে। এর পরে অনুকুল রায়কে ৪০ লক্ষ টাকা দিয়ে দলে টানেন। লুবনীত শিশোদিয়াকে ৩০ লাখে কেনা হয়। শেষের দিকে ঝড়ো ব্যাটিং করে অবিক্রিত থাকা অজিঙ্ক রাহানেকে দেড় কোটি টাকা দিয়ে দলে টেনে চমকে দেন শাহরুখ খানরা। দলে মোট ২১ জনকে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

এক নজরে দেখে নেওয়া যাক কলকাতা নাইট রাইডার্সের পূর্ণাঙ্গ খেলোয়াড় তালিকা-

বরুণ চক্রবর্তী (১২ কোটি)

রিঙ্কু সিং (১৩ কোটি)

সুনীল নারাইন (১২ কোটি)

আন্দ্রে রাসেল (১২ কোটি)

হর্ষিত রানা (৪ কোটি)

রমনদীপ সিং (৪ কোটি)

বেঙ্কটেশ আয়ার (২৩ কোটি ৭৫ লক্ষ টাকা)

এনরিখ নোখিয়ে (৬ কোটি ৫০ লক্ষ টাকা)

কুইন্টন ডি’কক (৩ কোটি ৬০ লক্ষ টাকা)

অঙ্গকৃশ রঘুবংশী (৩ কোটি টাকা)

রহমানুল্লা গুরবাজ় (২ কোটি টাকা)

বৈভব আরোরা (১ কোটি ৮০ লক্ষ টাকা)

মায়াঙ্ক মারকান্ডে (৩০ লক্ষ টাকা)

রোভম্যান  পাওয়েল ( ১.৫ কোটি টাকা)

মণীশ পাণ্ডে (৭৫ লক্ষ টাকা)

স্পেনসার জনসন (২ কোটি ৮০ লক্ষ টাকা)

লুভনীথ শিসোসিয়া (৩০ লক্ষ টাকা)

অজিঙ্ক রাহানে (দেড় কোটি টাকা)

মঈন আলী (২ কোটি টাকা)

উমরান মালিক (৭৫ লক্ষ টাকা)

আজকের রাশিফল: প্রেমে বিঘ্ন, সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ, সতর্ক থাকুন ৫ রাশির জাতকরা…

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের