বাটলারকে জড়িয়ে ধরে নেট দুনিয়ায় প্রশংসা কুড়োলেন শাহরুখ

Share:

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শেষ বলে ম্যাচ জিতে যায় রাজস্থান রয়্যালস। কার্যত একা হাতে শতরান করে রাজস্থান রয়্যালসকে ম্যাচ জিতিয়েছিলেন জস বাটলার। ম্যাচ জেতানোর পর বাটলারের কাছে এসে তাঁকে জড়িয়ে ধরতে দেখা গেল কেকেআরের মালিক তথা বলিউড তারকা শাহরুখ খানকে। বলিউড বাদশার এই জড়িয়ে ধরা নেটিজেনদের মধ্যে যে আলোড়ন সৃষ্টি করেছে, তা বলার অপেক্ষা রাখে না।

শাহরুখের বাটলারকে জড়িয়ে ধরার ক্লিপিং নেট দুনিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনদের মধ্যে কেউ কেউ শাহরুখকে বলেছেন, ‘সত্যি বলতে কী, শাহরুখই হলেন দেশের মধ্যে সবচেয়ে ভদ্র সুপারস্টার।‘ কোনও কোনও নেটিজেনের মতে, শাহরুখ শুধু দেশেই নয়, সারা বিশ্বের চোখে সবচেয়ে ভদ্র ক্রিকেটার।এখানেই শেষ নয়, কোনও কোনও ইউজার আবার শাহরুখের প্রশংসা করে বলেছেন, শাহরুখ শুধু কেকেআর দলের মালিকই নন, শাহরুখ ক্রিকেটটাও খুব বোঝেন।

রুদ্ধশ্বাস ম্যাচে কেকেআরকে ২ উইকেটে হারিয়ে দেয় রাজস্থান রয়্যালস। শেষ বলে ম্যাচের নিষ্পত্তি হয়। রাজস্থানের কাছে হেরে গেলেও কেকেআরের খেলোয়াড়দের উৎসাহিত করতেও দেখা গিয়েছে শাহরুখকে। কেকেআরের তরফে সেই ভিডিও প্রকাশিত হয়েছে। সেই ভিডিওতে শাহরুখ কেকেআর ক্রিকেটারদের উদ্দেশ্যে জানিয়েছেন, ‘আমাদের কাছে এটা হারার দিন ছিল না। আমাদের দলের প্রত্যেক খেলোয়াড়ই ভালো খেলেছেন। প্রত্যেক খেলোয়াড়ের জন্য আমরা গর্বিত। তাই হতাশ হওয়ার কোনও জায়গা নেই।‘ এরপর কেকেআরের মেন্টর গৌতম গম্ভীরের দিকে তাকিয়ে শাহরুখ জানান, ‘জিজি, হতাশ হও না। আমরা আবার জিতব।‘

নামী দোকানের মিষ্টিতে মেশানো হচ্ছে হোলির রঙ, আরামবাগ জুড়ে অভিযান খাদ্য দফতরের

জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে মায়াপুর ইসকন মন্দির, জানেন কি কি আয়োজন হয়েছে?

মন্দিরে শিবমূর্তিকে জড়িয়ে ধরার চেষ্টা ১২ ফুটের কিং কোবরার! হতবাক স্থানীরা, তারপর…

চেন্নাইয়ে ‘অলিম্পিক সিটি’ ও ‘মোটরস্পোর্টস সিটি’ গড়ার মেগা ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

মালদহ ডিভিশনে রেল পরিষেবায় বড় বদল, কোন ট্রেন বাতিল আর কোনগুলি ঘুরপথে?

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছ তৃণমূল , তোপ শুভেন্দুর

রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন উত্তরপাড়ার সরকারি হাসপাতাল, বেহাল দশা সপ্তগ্রাম-বাঁশবেড়িয়ার রাস্তা

৫ রানে ৭ উইকেট নিয়ে মহিলাদের এশিয়া কাপে ইতিহাস! কে গড়লেন এই নজির?

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

প্রবল বৃষ্টিতে ফরাক্কায় রেললাইনে ধস, দার্জিলিং মেল সহ আটকে বহু দূরপাল্লার ট্রেন

বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা! ডিভিসির জলে বাড়ছে বন্যার আশঙ্কা, বাংলায় মৃত ৪

ভোররাতে ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরে হামলা-ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার ৬

শান্তিপুরে আমবাগান থেকে উদ্ধার দেওর-বৌদির ঝুলন্ত দেহ, পরকীয়া নাকি নেপথ্যে অন্য কারণ?

জলমগ্ন কলকাতার বেশ কয়েকটি এলাকা, বাইরে বের হওয়ার আগে জানুন ট্রাফিক আপডেট