কেকে’হার’, চেন্নাইয়ের কাছেও হারলেন রাহানেরা

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: হার। হার। ফের হার। কার্যত কলকাতা নাইট রাইডার্সের নতুন নাম দাঁড়িয়েছে ‘কেকে ‘হার’। মঙ্গলবার (১৪ এপ্রিল) চেন্নাই সুপার কিংসের কাছেও লজ্জার‌ হার হজম করতে হল অজিঙ্কা রাহানেদের। প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে ১৯২ রান তুলেছিল চেন্নাই। জবাবে সাত উইকেট হারিয়ে ১৬০ রানেই থেমে গেল কেকেআর। অর্থাৎ ৩২ রানে হারলেন রাহানেরা।স্কোর বোর্ডে ১১ রান যোগ হতে না হতেই চার উইকেট হারিয়ে হারের মুখে দাঁড়ায় নাইটরা। সপ্তম উইকেটে জুটি বেঁধে রোভম্যান পাওয়েল ও রমনদীপ সিংহ দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। শেষ চার ওভারে কলকাতার জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৭৩ রান। অর্থাৎ বল পিছু গড়ে তিন রান। তবে দুজনে মরিয়া হয়ে লড়াই চালিয়ে যান। আস্কিং রেট চড়চড় করে বাড়তে থাকায় জয় হাতের বাইরে চলে যায়। শেষ ওভারের তৃতীয় বলে সাজঘরে ফেরেন রমনদীপ। ভেঙে যায় ৬৩ রানের জুটি। আউটের আগে ২৩ বলে ৩৫ রান করেন রমনদীপ।

জয়ের জন্য ১৯৩ রান তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে নাইট রাইডার্স। দ্বিতীয় ওভারে অংশুল কম্বোজের বলে ফিরে যান নাইট ওপেনার ফিন অ্যালেন। তিনি করেন তিন বলে এক রান। চলতি আইপিএলে হতশ্রী পারফরম্যান্স অব্যাহত কিউই ব্যাটারের। সুনীল নারাইনকে ওপেনিং করতে পাঠানোর ফাটকা কাজে লাগেনি। টেস্টের মতো ঠুকঠুক করে খেলতে থাকেন। পঞ্চম ওভারে খলিল আহমেদের বল ঠিক মতো বুঝতে না পেরে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন। আউটের আগে তাঁর সংগ্রহ ১৮ বলে ২৭। দ্রুত দুই উইকেট হারিয়ে ফেলায় কলকাতার রান তোলার গতি শ্লথ হয়ে হয়ে পড়ে। পাওয়ার প্লে শেষে রান দাঁড়ায় ৩৬। পাওয়ার প্লের পরেই রানের গতি বাড়ানোর চেষ্টা চালান নাইট অধিনায়ক অজিঙ্কা রাহানে ও চার নম্বরে নামা অঙ্গকৃশ রঘুবংশী। হাত খুলে খেলতে থাকেন দুজনেই। ৩০ বলে ৫০ রানের পার্টনারশিপ গড়েন। তবে এই জুটি বিপজ্জনক হয়ে ওঠার আগেই দশম ওভারে বল করতে এসে রঘুবংশীকে (১৯ বলে ২৭) সাজঘরের পথ দেখান আকিল হোসেন। ১০ ওভার শেষে কলকাতার রান দাঁড়ায় তিন উইকেট হারিয়ে ৮১।

১১ তম ওভারে জোড়া আঘাত হেনে কলকাতার ব্যাটিং অর্ডারের শিরদাঁড়া ভেঙে দেন নূর আহমদ। পঞ্চম বলে ফিরিয়ে দেন নাইট অধিনায়ক অজিঙ্কা রাহানেকে (২২ বলে ২৮)। পরের বলে সাজঘরের পথ দেখান ২৫ কোটির ক্যামেরন গ্রিনকে। শূন্য রানে ফেরেন অসি অলরাউন্ডার। খানিকবাদে দায়িত্বজ্ঞানহীনের মতো শট খেলে ফিরে যান নাইট শিবিরে বোঝা হয়ে দাঁড়ানো রিঙ্কু সিংহ। নূর আহমদের বলে শিবম দুবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। ১২ বলে করেন ৬ রান। মনে হচ্ছিল টেস্টে ব্যাট করতে নেমেছিলেন।

এদিন এম চিদম্বরম স্টেডিয়ামে টস জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠান কলকাতার অধিনায়ক অজিঙ্কা রাহানে। দলের হয়ে গোড়াপত্তন করতে নেমে বৈভব অরোরার প্রথম বলেই বাউন্ডারি হাঁকান আগের ম্যাচে অপরাজিত শতরান করা সঞ্জু স্যামসন। তৃতীয় ওভারে অনুকূল রায়কে ছয় মারতে গিয়ে রোভম্যান পাওয়েলের হাতে ক্যাচ তুলে আউট হয়ে যান সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় (৭)। তিন নম্বরে নেমেই মারমুখী মেজাজে খেলতে শুরু করেন আয়ুষ মাত্রে। ক্যামেরন গ্রিন-বৈভব অরোরাদের বেধড়ক পিটুনি দেন। ষষ্ঠ ওভারে বৈভবকে ছয় মারতে গিয়ে বাউন্ডারি লাইনের কাছে রমনদীপ সিংহের হাতে ধরা পড়ে আউট হয়ে সাজঘরে ফেরেন  মাত্রে (৩৮)। পাওয়ার প্লে শেষে চেন্নাইয়ের রান দাঁড়ায় ৭২/২।

এর পর ‘বেবি এবি’ ডিওয়াল্ড ব্রেভিসকে সঙ্গে নিয়ে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন সঞ্জু স্যামসন। তৃতীয় উইকেটে জুটি বেঁধে দুজনে দলকে ১০ ওভারেই ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। যেভাবে খেলছিলেন স্যামসন, তাতে মনে হচ্ছিল সহজেই অর্ধশতরান পেয়ে যাবেন। কিন্তু দ্বাদশ ওভারে কার্তিক ত্যাগীর বলের লাইন ঠিকমতো বুঝতে না পেরে ক্লিন বোল্ড হয়ে যান। ৩১ বলে করেন ৪৮ রান।  চতুর্থ উইকেটে জুটি বেঁধে ডিওয়াল্ড ব্রেভিস ও সরফরাজ খান দলকে দেড়শো রানের গণ্ডি পার করিয়ে দেন। ১৭তম ওভারে সুনীল নারাইনের বলে সরাসরি বোল্ড হয়ে যান সরফরাজ (১৮ বলে ২৩)। পরের ওভারেই বেবি এবিকে ফেরান কার্তিক ত্যাগী। সাজঘরে ফেরার আগে ২৯ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলেন ব্রেভিস। ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে চেন্নাইকে ১৯২ রানে পৌঁছে দেন শিবম দুবে ও জেমি ওভারটন। ১৩ রানে অপরাজিত থাকেন শিবম। আর জেমি ওভারটন ৭ রানে অপরাজিত থাকেন।

শেষ পর্যন্ত ১৬০ রানেই থেমে যায় কলকাতার ইনিংস। রোভম্যান পাওয়েল ২২ বলে ৩১ রানে অপরাজিত থাকেন। চেন্নাইয়ের হয়ে নূর আহমেদ ২১ রানে তিন উইকেট ঝুলিতে পুরেছেন। ৩২ রানে দুই উইকেট নিয়েছেন অংশুল কম্বোজ।

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে এবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন দেব, ক্ষোভ উগড়ে দিলেন ‘মা’ সিরিয়াল খ্যাত তিথিও

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত