Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জরিমানার টাকা নিয়ে এফএ-কে তোপ লিভারপুল কোচের

Share:

নিজস্ব প্রতিনিধি:  গত এপ্রিল মাসের ঘটনা। ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যামের বিরুদ্ধে রেফারি টিয়ের্নির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বর্তমানে জরিমানা ও সাসপেন্ডের কবলে লিভারপুল কোচ উর্গেন ক্লপ। জরিমানার টাকাও কম নয়। প্রায় কোটির মতো তাঁকে জরিমানা করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। এবার সেই এফ-এর বিরুদ্ধেই তোপ দাগলেন লিভারপুলের জার্মান কোচ। তাঁর দাবি এই যে, জরিমানা করা হয়, তার টাকা কোথায় যায়? এবং কি খাতে ব্যয় হয়? তা এফএ-র কাছে জানতে চেয়েছেন ক্লপ।

উল্লেখ্য, শনিবার ইপিএল-এ অ্যাস্টনভিলার বিপক্ষে মাঠে নামবে লিভারপুল। সেই ম্যাচে লিভারপুলের হয়ে ডাগআউটে থাকতে পারবেন না ক্লপ। তবুও ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে তিনি উপস্থিত ছিলেন। আর সেখানেই এফ-এর প্রতি একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। সেই সম্মেলনে ক্লপ বলেন, আমাকে যে শাস্তি দেওয়া হবে তা আমি আগেই অনুমান করেছিলাম। এখন আমি জানতে চাইছি, জরিমানার টাকাগুলো কি কাজে ব্যবহার করা হয়। যদি কোনও ভালো কাজে লাগে তাহলে অবশ্যই খুশি হব আমি। আর যদি তা এফ-এর পকেটে যায়, তাহলে তো আবার আমাদের প্রতিবাদ করতে হবে।

আরও জানতে পড়ুন: লখনউ-কে বড় ব্যবধানে হারালে তবেই প্লে-অফে যাওয়ার আশা কিছুটা থাকবে নাইটদের

এরপর সালহদের হেডস্যার আরও বলেন, অনেকেই ভেবেছিলেন আমি আরও বড় শাস্তি পাবো। কিন্তু তা আর পাইনি। এখন যেখানে বসে ম্যাচ দেখতে পারবো, তা খুব ভালো জায়গা। সেখান থেকেই আমি আমার সাপোর্ট স্টাফদের সঙ্গে যোগাযোগ রেখে মূল্যবান পরামর্শ দিতে আদান-প্রদান করতে পারবো।

প্রসঙ্গত, এর আগেও ক্লপ শাস্তির মুখে পড়েছেন। গত নভেম্বর মাসে ম্যাঞ্চেস্টার সিটির বিপক্ষে ম্যাচে তিনি লাল কার্ড দেখেছিলেন। ফলে সাউদ্যাম্পটনের বিপক্ষে তাঁকে মাঠের বাইরে কাটাতে হয়েছিল। ক্লপ এই প্রসঙ্গে বলেন, আমি আশা করেছিলাম এফএ হয়তো আমাকে এইরকমই শাস্তি দেবে। যাক তা আর দেয়নি। এটাই একটা রক্ষে।

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের