দক্ষিণ আফ্রিকায় কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে অনুশীলনে নামলেন কোহলিরা

গত বৃহস্পতিবারই দক্ষিণ আফ্রিকায় পা রেখেছিল ভারতীয় ক্রিকেট দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত বৃহস্পতিবারই দক্ষিণ আফ্রিকায় পা রেখেছিল ভারতীয় ক্রিকেট দল। তিন ম্যাচের টেস্ট এবং ওয়ান ডে সিরিজ খেলার জন্য চাটার্ড বিমানে প্রোটিয়াদের দেশে গিয়েছে টিম ইন্ডিয়া। সেখানে একদিনের কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে শনিবাসরীয় সকাল থেকে অনুশীলনে নেমে পড়লেন কোহলি, রাহানে, পূজারারা। নেলসন ম্যান্ডেলার দেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওযার জন্য আর দেরি করলেন না ভারতের কোচ রাহুল দ্রাবিড়। দলকে দ্রুত প্র্যাকটিসে নামিয়ে দিলেন ‘দ্য ওয়াল’।

আর প্রোটিয়াভূমিতে টিম ইন্ডিয়ার প্রথমদিনের ট্রেনিংয়ের একটি ভিডিও প্রকাশ করেছে বিসিসিআই। যেখানে দেখা গিয়েছে যে, রবিচন্দ্রন অশ্বিন একাদশ বনাম রাহুল দ্রাবিড় একাদশের ম্যাচ চলছে। আর ট্রেনিংয়ে বেশ সিরিয়াসও দেখিয়েছে ভারতীয় ক্রিকেটারদের। কারণ, দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জিততে বদ্ধপরিকর তারা।

অধিনায়ক বিরাটকে নিয়ে বিতর্ক থাকলেও তাতে কর্ণপাত করছেন না বাকি ক্রিকেটাররা। রাবাডা, ডি ককদের বিরুদ্ধে সেরাটা দেওয়াই হল তাদের প্রধান লক্ষ। শেষবার ২০১৮ সালে টেস্ট সিরিজ খেলেছিল ভারত। সেবার ২-১ ব্যবধানে হেরেছিল গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের রানার্সরা। 

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের