ফের শূন্য রানে ফিরলেন কোহলি, এক ওভারে জোড়া ধাক্কা বার্টলেটের

Share:

নিজস্ব প্রতিনিধি: টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেছে ভারত। এই ম্যাচেও খেলতে নেমে প্রথমেই উইকেট হারিয়েছে ভারত। ৯ রানে ফিরলেন শুভমন গিল। এই ম্যাচেও রান পেলেন না বিরাট কোহলি। শূন্য রানে ফিরলেন তিনি।

ওপেন করতে নামেন শুভমন গিল ও রোহিত শর্মা। ৯ রান করে বার্টলেটের বল মিড অফে খেলতে গিয়েছিলেন শুভমন। সেখানেই বিপদ। বল উঠে যায়। অপেক্ষা করেনি অস্ট্রেলিয়া। ঝাঁপিয়ে ক্যাচ ধরলেন মিচেল মার্শ। ৯ রানে ড্রেসিংরুমে ফিরলেন শুভমন। তখন ভারতের রান ১৭। এরপরেই খেলতে নামেন বিরাট কোহলি। মাত্র ৪ বল খেলেছেন কোহলি। বার্টলেটের প্রথম ২টি বল ছেড়ে দিয়েছিলেন। তৃতীয় বলটি অফসাইডে খেলেন। চতুর্থ বল পিচে পড়তেই ভিতরে ঢুকে আউট। পেলেন না রান। প্রথম ওয়ানডেতেও রান পাননি তিনি।

এই ম্যাচে রান আউট হতে গিয়েও রক্ষা পেয়েছেন রোহিত শর্মা। স্টার্কের বলে খেলেছিলেন শুভমন। বলটি ঝাঁপিয়ে রক্ষা করেন। বল ছুঁড়ে রান আটকে চেষ্টা করা হয়। উইকেট বল লাগে ঠিকই কিন্তু তার আগেই ক্রিজে ঢুকে গিয়েছে ঝাঁপিয়ে রোহিত। এতেই রক্ষা পেলেন রোহিত। আগের ম্যাচেও ভাল খেলতে পারেনি রোহিত। জল্পনা ছিল এই ম্যাচে কুলদীপ যাদবকে নেওয়া হতে পারে। কিন্তু দল  অপরিবর্তিত রেখে প্রথম ম্যাচের একাদশ নিয়েই অ্যাডিলেডে নেমেছে ভারত। সেখানে অস্ট্রেলিয়া তাদের একাদশে ২টি বদল এনেছে। জশ ফিলিপের জায়গায় আলেক্স ক্যারে এবং নেথান এলিসের জায়গায় জেভিয়ার বার্টলেট দলে এলেন। সেই বার্টলেটই প্রথমেই ধাক্কা দিলেন ভারতকে।

বল খেলতে গিয়ে ঝিলে তলিয়ে যাওয়া রোহনের দেহ উদ্ধার, প্রায় ১৯ ঘণ্টা পর মিলল কিশোরের মৃতদেহ

তারেক রহমানকে কটূক্তি, গ্রেফতার ইনকিলাব মঞ্চের সদস্য

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

বড় পর্দায় এবার রাধা-কৃষ্ণের প্রেমকাহিনী! জন্মাষ্টমীতে বিরাট ঘোষণা করণ জোহরের

শ্রীনগরে অবতরণের সময় খুঁটিতে ধাক্কা ইন্ডিগোর বিমানের, অল্পের জন্য প্রাণ রক্ষা যাত্রীদের

জীবন-যুদ্ধের লড়াই! নেপালের ভয়াবহ বন্যার ৯দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২

নিউটাউনে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টারের ভূমিপুজোতে উপস্থিত মুখ্যমন্ত্রী

তেল চুরি করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! নাইজেরিয়ায় বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের

টানা বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত উত্তরপ্রদেশ, মৃত ৮

জন্মাষ্টমীর দিন দক্ষিণবঙ্গে স্বস্তি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

‘পাথরসম্রাট’ টুলুর আরও এক বাড়িতে হানা! রাতভর সিউড়িতে পুলিশের তল্লাশি অভিযান

ব্যাগে মুখ ঢাকা! ভোররাতে বেঙ্গালুরু থেকে খড়দহ থানায় নিয়ে আসা হল সোমনাথকে, আজ ব্যারাকপুর আদালতে পেশ

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট