এই মুহূর্তে

পুরনো জায়গায় ফের চোট, আইপিএলে অনিশ্চিত কেকেআর অধিনায়ক

নিজস্ব প্রতিনিধি: আইপিএল শুরুর মুখেই বড় দুঃসংবাদ কলকাতা নাইট রাইডার্সের সমর্থকদের জন্য। ফের চোট পাওয়ায় আইপিএলে খেলা অনিশ্চিত নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ারের। রঞ্জি ট্রফির ফাইনাল খেলতে গিয়ে ফের চোট পেয়েছেন তরুণ ব্যাটার। যদিও নাইট শিবিরের পক্ষ থেকে এ বিষয়ে মুখ খোলা হয়নি।

ইদানিং চোট আর শ্রেয়স আইয়ার সমর্থক হয়ে উঠেছে। চোট পাওয়ায় ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। সেই চোট সারিয়ে রঞ্জি ফাইনালে খেলতে নেমেছিলেন। দুরন্ত ব্যাটিংও করেছেন। অল্পের জন্য হাতছাড়া হয়েছিল শতরান। কিন্তু অধিনায়কের ফর্মে ফেরায় যথেষ্ট স্বস্তিতে ছিলেন কেকেআর সমর্থক ও কর্মকর্তারা। তবে ফর্মে ফিরলেও ব্যাট করার সময়েই বোঝা যাচ্ছিল কোথাও একটা সমস্যা রয়েছে শ্রেয়সের। কেননা, ব্যাটিংয়ের সময়ে দু’বার ফিজিওকে ডেকে নিয়েছিলেন তিনি।

সূত্রের খবর, ব্যাট করার সময়েই ফের পুরনো জায়গায় চোট পেয়েছেন নাইট অধিনায়ক। যে কারণে তৃতীয় দিন ফিল্ডিং করতে নামতে পারেননি। পিঠের ব্যথায় এতটাই কাবু হয়ে পড়েছিলেন যে চিকি‍ৎসক স্ক্যান করানোর পরামর্শ দেন। ইতিমধ্যে স্ক্যান করানো হয়েছে। মুম্বই দলের এক সদস্য জানিয়েছেন, পুরনো ব্যথা নতুন করে ভোগাতে শুরু করেছে শ্রেয়সকে। অসহ্য যন্ত্রণায় ড্রেসিংরুমে কাতরাচ্ছিলেন। যা পরিস্থিতি তাতে মনে হয় না, আইপিএলের প্রথম পর্বের ম্যাচ খেলতে পারবে। সূত্রের খবর, ঝুঁকি নিয়ে আইপিএলের প্রথম দিকের ম্যাচে নামতে রাজি নন খোদ শ্রেয়স। আরো খানিকটা চিকি‍ৎসা করিয়েই পুরো ফিট হয়ে মাঠে ফিরতে চাইছেন।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নির্বাচনে লড়াই করার ইচ্ছেপ্রকাশ সাকিবের

ছোটদের বিশ্বকাপের শুরুর দিনেই নামছে বৈভবেরা, ৫ বারের মতো এবার ফেভারিট ভারত

বিফলে রাহুলের শতরান, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল নিউজিল্যান্ড

ফুটবল বিশ্বকাপ থেকে আমেরিকাকে নিষিদ্ধ করার দাবি ব্রিটিশ সংসদ সদস্যদের

‘ভগবান’ আর ‘ভক্ত’, কোহলিকে সোনায় মোড়া ১৫ লাখি আইফোন কভার উপহার

রাহুলের দুরন্ত শতরান, কিউইদের ২৮৫ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ