স্বপ্নপূরণ হল এমবাপের! রিয়াল মাদ্রিদের হয়ে ট্রফি জিতলেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক : রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেকেই ট্রফি জিতলেন এমবাপে। ইউরো কাপ শেষ হতেই রিয়াল মাদ্রিদে ময়দানে নামানো হয় কিলিয়ান এমবাপেকে। তিনি ফুটবল কেরিয়ারে গুরু মানেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। গুরুর প্রাক্তন ক্লাবে খেলার সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বাসে ভাসছিলেন এমবাপে। শুরুটাও কিন্তু দুর্দান্ত হল। রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেকেই ট্রফি। নিজেও করলেন গোল। ইউরো কাপ খুব একটা সুখের না গেলেও ফরাসি ফুটবলার এমবাপের এই অভিষেক সব ঘনঘটা দূর করে দিল।

ফ্রান্সের ফুটবলারের দাপটে উয়েফা সুপার কাপের ফাইনালে আটলান্টাকে ২-০ হারাল রিয়াল। মরসুমের শুরুতেই ট্রফি জিতল তাঁরা। উয়েফা সুপার কাপে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও আটলান্টা। ওয়ারশ-তে আটলান্টাকে ২-০ ব্যবধানে হারিয়ে উয়েফা সুপার কাপ চ্যাম্পিয়ন হলেন রিয়াল মাদ্রিদ। ফরাসি ক্লাব প্যারিস স্যঁ জ্যঁ থেকে এ মরসুমেই রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপে। প্রথম ম্যাচেই গোল করলেন। সঙ্গে জিতলেন ট্রফিও। এটা একটা বড় সাফল্য বলে মনে করছেন ক্রীড়াপ্রেমিরা।

ম্যাচে ৬৮ মিনিটে গোল ফরাসি তারকা কিলিয়ান এমবাপের। এই গোলে অ্যাসিস্ট করেন ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। ম্যাচ শেষে এমবাপে জানান, ‘ তাঁর জন্য এই রাতটি দুর্দান্ত রাত। দীর্ঘ সময় ধরে তিনি এই মুহূর্তের অপেক্ষা করছিলেন।’

একইসঙ্গে তিনি আরও জানান,‘রিয়াল মাদ্রিদ জার্সিতে খেলা আমার কাছে স্বপ্ন ছিল। সমর্থকদের জন্যও এই ক্লাবে খেলার একটা বাড়তি আকর্ষণ। তবে আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি খুব খুশি।’

খেলার ৮২ মিনিট খেলেছেন এমবাপে। গোলটি করলেন ঠিক ঘড়ির কাঁটার ৬৮ মিনিটে। ভিনিসিয়াসের থেকে বাঁ দিকে পাস পেয়েছিলেন জুড বেলিংহ্যাম। আটলান্টার প্রবল নিরাপত্তা ঘিরে থাকা স্বত্তেও ঠিকই গোল করলেন এমবাপে। চলতি বলেই শট নিয়ে গোল করেন এমবাপে।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?