তুরস্কে গিয়ে মহা বিপদে ইয়ামাল, মূল্যবান বস্তু হারিয়ে দিশেহারা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে তুরস্কে গিয়েছিল স্প্যানিশ ফুটবল দল। বিপক্ষকে ধরাশায়ী করে বিরাট ব্যবধানে জয় হাসিল করেছে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নরা। ওই ম্যাচে গোল না পেলেও অনবদ্য ফুটবল খেলেন বিস্ময় বালক লামিনে ইয়ামাল। দুটি গোলের ক্ষেত্রে অ্যাসিস্ট করেছেন। কিন্তু গোল বাঁধল বাড়ি ফেরার সময়ে। ফেরার পথে পাসপোর্ট হারালেন ইয়ামাল।

সদ্য সাবালক হওয়া এই উইঙ্গার টিম বাসে ওঠার সময় বুঝতে পারেন তার পাসপোর্ট নেই। সামাজিক মাধ্যমে নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও, যেখানে ক্ষুদ্ধ ইয়ামালকে হতাশা প্রকাশ করতে দেখা যায়। তোরকু অ্যারিনার পার্কিং থেকে লকার রুম সব জায়গায় খুঁজেও পাসপোর্ট খুঁজে পাননি ইয়ামাল। পাসপোর্ট হারানো নিয়ে ইয়ামালকে অবশ্য বড় কোনও বিড়ম্বনায় পড়তে হয়নি।শেষমেষ কেনিয়া পুলিশ ও প্রশাসনের কয়েক ঘন্টার সহায়তায় সমস্যার সমাধান হয় এবং ফেরার ফ্লাইটে ওঠেন ইয়ামাল।

ভিডিও ভাইরাল হওয়ার পাশাপাশি অনেকেই কমেন্ট বক্সে মজা করেছেন বিষয়টি নিয়ে।আরদা গুলারের পকেটে খোঁজা থেকে শুরু করে এই ঘটনায় তার শিশুত্বের প্রমাণ প্রভৃতি নানা ধরনের মশকরা ভেসে এসেছে টুইটার এবং ভিডিওর কমেন্ট বক্সে। যদিও এই বিষয় ইয়ামাল বা স্পেন ফুটবল কর্তৃপক্ষ-কেউ মুখ খোলেনি। তুরস্কের বিরুদ্ধে বিরাট জয়ের ফলে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে স্পেন। তাদের পরবর্তী ম্যাচ ১১ অক্টোবর জর্জিয়ার সাথে। অন্যদিকে আগামী রবিবারই বার্সেলোনা বনাম ভ্যালেন্সিয়া ম্যাচে মাঠে নামবেন ইয়ামাল। ২টি হার ও একটি ড্র করে তিন ম্যাচের পর লা-লিগায় ৪ নম্বরে রয়েছে বার্সেলোনা।

চায়ের আড্ডায় মেঘালয়ের স্বাদ, বানিয়ে নিন মুখরোচক ‘আলু মুড়ি’

ফুচকার লোভ দেখিয়ে নাবালিকার সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার প্রৌঢ়

আচমকাই বাদুড়িয়ার রেস্তোরাঁয় হানা দিয়ে কেজি কেজি মাংস ফেলে দিল খাদ্য দফতর, কেন?

রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় কিয়েভে মৃত ১২, রয়েছেন এক ভারতীয়ও

‘ফ্ল্যাট কেনা-বেচার নামে রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

বাসি ভাত ফেলে দিচ্ছেন! ঝটপট বানিয়ে নিন মুচমুচে বড়া

বিলবোর্ড কাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন অভিষেক

বৃষ্টির তাণ্ডবে বিপর্যস্ত উত্তর ভারত! দুর্যোগে মৃত ৫, স্থগিত কেদারনাথ যাত্রা

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

মাদ্রাসা নির্মাণের জন্য পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো মন্দির

মাঝ আকাশে বিকল গোয়া থেকে দিল্লিগামী বিমানের ইঞ্জিন, তারপর যা ঘটল…

ফের চোট হার্দিক পাণ্ডিয়ার, আফগানিস্তান সিরিজে ফেরা নিয়ে তৈরি অনিশ্চয়তা

হরিয়ানায় পিকআপ ভ্যান-ট্রাকের সংঘর্ষে ৬ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১৪